শেয়ারFacebookWhatsApp

শীলা ও সুমীর বক্তব্য কি একই ধরনের?- যুক্তিবাক্যের আলোকে পার্থক্য দেখাও।

উত্তর: উদ্দীপকের শীলা ও সুমির বক্তব্য একই ধরনের নয়। কেননা তাদের দুজনের বক্তব্য দুটি ভিন্ন যুক্তিবাক্যকে নির্দেশ করছে।উদ্দীপকের শীলা যে বক্তব্য প্রদান করেছে সেটি সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করছে। সার্বিক সদর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। উদ্দীপকের শীলার বক্তব্য হলো- 'সকল মানুষ হয় উদার'। এখানে যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই শীলার বক্তব্য দ্বারা সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে।অপরপক্ষে, সুমির বক্তব্যে বিশেষ সদর্থক বা 'T [গণিত] যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে। বিশেষ সদর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক; আর পরিমাণের দিক থেকে বিশেষ। এই প্রকার যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে। উদ্দীপকের সুমির বক্তব্য হলো- 'কোনো কোনো মানুষ হয় স্বার্থপর'। এখানে দেখা যাচ্ছে যে, যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই সুমির বক্তব্য দ্বারা বিশেষ সদর্থক বা 'T [গণিত] যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে।সার্বিক সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ সদর্থক যুক্তিবাক্য উভয়ই সদর্থক যুক্তিবাক্য হলেও এই দুই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে ভিন্ন। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র সম্পর্কে কোনো কিছু স্বীকার করে। আর বিশেষ সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে। তাই বলা যায়, উদ্দীপকের শীলা ও সুমির বক্তব্যে পরিমাণগত ভিন্নতা রয়েছে।'

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

শীলা ও সুমীর বক্তব্য কি একই ধরনের?- যুক্তিবাক্যের আলোকে পার্থক্য দে…

উদ্দীপক

কক্সবাজার ঘুরতে গিয়ে শীলা বলল, এখানকার 'সকল মানুষ হয় উদার'। সুমী বলল, পর্যটন এলাকা হওয়াতে 'কোনো কোনো মানুষ হয় স্বার্থপর'।

Dhaka · 2019

উত্তর

যে পদ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে নিরপেক্ষ পদ বলে।

উত্তর

'শিক্ষক' ও 'শিক্ষার্থী' পদ দুটি সাপেক্ষ ধরনের। সাপেক্ষ পদ বলতে সেই পদসমূহকে বোঝায় যে পদগুলো অর্থ প্রকাশের জন্য অন্যদের ওপর নির্ভরশীল। অর্থাৎ, সাপেক্ষ পদ অর্থ প্রকাশের দিক থেকে স্বনির্ভর নয়। 'শিক্ষক' ও 'শিক্ষার্থী' পদ দুটি অর্থ প্রকাশের জন্য পরস্পর নির্ভরশীল। কেননা 'শিক্ষক' পদের অর্থ প্রকাশের জন্য 'শিক্ষার্থী' পদটি দরকার; আবার শিক্ষার্থী পদের অর্থ প্রকাশের জন্য 'শিক্ষক' পদটি দরকার। অর্থাৎ, পদ দুটি অর্থ প্রকাশের জন্য পরস্পর নির্ভরশীল। তাই 'শিক্ষক' ও 'শিক্ষার্থী' দুটি সাপেক্ষ পদ।

উত্তর

উদ্দীপকের শীলার বক্তব্য সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা 'AA^{\prime} যুক্তিবাক্যকে নির্দেশ করে।সার্বিক সদর্থক যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। সার্বিক যুক্তিবাক্য বিধায় এই প্রকার যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্রতা সম্পর্কে কোনো কিছু বলা হয়। আর সদর্থক যুক্তিবাক্য বিধায় এই প্রকার যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয়। তাই বলা যায়, যে যুক্তিবাক্যের বিধেয় পদটিতে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক বা 'AA^{\prime} যুক্তিবাক্য বলে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল।' এখানে 'মরণশীল' বিধেয় পদটিকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অর্থাৎ 'সকল মানুষ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয়েছে। উদ্দীপকের শীলার বক্তব্য হলো 'সকল মানুষ' হয় উদার যা সার্বিক সদর্থক বা 'AA^{\prime} যুক্তিবাক্যকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকের শীলা ও সুমির বক্তব্য একই ধরনের নয়। কেননা তাদের দুজনের বক্তব্য দুটি ভিন্ন যুক্তিবাক্যকে নির্দেশ করছে।উদ্দীপকের শীলা যে বক্তব্য প্রদান করেছে সেটি সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করছে। সার্বিক সদর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। উদ্দীপকের শীলার বক্তব্য হলো- 'সকল মানুষ হয় উদার'। এখানে যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই শীলার বক্তব্য দ্বারা সার্বিক সদর্থক বা 'AA^{\prime} যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে।অপরপক্ষে, সুমির বক্তব্যে বিশেষ সদর্থক বা 'TT^{\prime} যুক্তিবাক্যের প্রতিফলন ঘটেছে। বিশেষ সদর্থক যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক; আর পরিমাণের দিক থেকে বিশেষ। এই প্রকার যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে। উদ্দীপকের সুমির বক্তব্য হলো- 'কোনো কোনো মানুষ হয় স্বার্থপর'। এখানে দেখা যাচ্ছে যে, যুক্তিবাক্যটির বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই সুমির বক্তব্য দ্বারা বিশেষ সদর্থক বা 'TT^{\prime} যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে।সার্বিক সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ সদর্থক যুক্তিবাক্য উভয়ই সদর্থক যুক্তিবাক্য হলেও এই দুই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে ভিন্ন। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র সম্পর্কে কোনো কিছু স্বীকার করে। আর বিশেষ সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করে। তাই বলা যায়, উদ্দীপকের শীলা ও সুমির বক্তব্যে পরিমাণগত ভিন্নতা রয়েছে।'
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।