ফাতেমার শেষ বক্তব্য কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ফাতেমার শেষ বক্তব্য সংযৌগিক যুক্তিবাক্যকে নির্দেশ করে।সংযৌগিক যুক্তিবাক্য এক প্রকার যৌগিক যুক্তিবাক্য। এই যুক্তিবাক্য একাধিক সরল যুক্তিবাক্য দ্বারা গঠিত হয়। তাই বলা যায়, য়ে যৌগিক যুক্তিবাক্যে একাধিক সরল বাক্য ও, এবং, কিন্তু ইত্যাদি যোজক দ্বারা যুক্ত হয়ে একটি নতুন যুক্তিবাক্য গঠন করে তাকে সংযৌগিক যুক্তিবাক্য বলে। যেমন: 'হাসান হয় জ্ঞানী ও শিক্ষিত'- এই যুক্তিবাক্যটি একটি সংযৌগিক যুক্তিবাক্য। কেননা এই যুক্তিবাক্যটিতে দুটি সরল বাক্য 'ও' যোজক দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করেছে।উদ্দীপকের ফাতেমার শেষ বক্তব্যটি ছিল- 'ক্লাস শেষে আমি এবং তুমি দুজন মিলে মার্কেটে যাব'। যুক্তিটিতে দেখা যাচ্ছে যে, এখানে দুটি সরল বাক্য 'এবং' যোজক দ্বারা যুক্ত হয়ে একটি যৌগিক বাক্য গঠন করেছে। তাই এটি একটি সংযৌগিক যুক্তিবাক্য। সুতরাং বলা যায়, ফাতেমার শেষ বক্তব্য সংযৌগিক যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ফাতেমার শেষ বক্তব্য কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর