চিত্র-২ এর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-২ এর সাথে পাঠ্যবইয়ের জাত্যর্থের সাথে মিল রয়েছে। ব্যাখ্যা করা হলো-একটি পদ যে আবশ্যিক গুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদের জাত্যর্থ বলে। অর্থাৎ জাত্যর্থ হলো পদের সাধারণ বা অপরিহার্য গুণাবলি। যেমন: মানুষ পদের জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এ দুটি গুণ উল্লেখ করলেই মানুষ পদের জাত্যর্থ প্রকাশ পাবে। চিত্র-২ এ উল্লেখিত লাল মিষ্টি আম পদের সাধারণ বা অপরিহার্য গুণাবলি হিসেবে আমত্ব + মিষ্টিত্ব + লালত্ব গুণ উল্লেখ করা হয়েছে। যেখানে মিষ্টি আম পদের আমত্ব + মিষ্টিত্ব এবং লাল পদের লালত্ব গুণের মাধ্যমে পদের অপরিহার্য গুণাবলি প্রকাশ পেয়েছে। এ কারণে বলা যায়, চিত্র-২ এর সাথে জাত্যর্থের মিল রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-২ এর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের মিল রয়েছে? ব্যাখ্যা …
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর