তোমার পাঠ্যবইয়ের আলোকে চিত্র-১ ও চিত্র-২ এর বিষয় দুটির আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-১ ব্যক্ত্যর্থ এবং চিত্র-২ দ্বারা জাত্যর্থের দিক প্রতিফলিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান।নিচে এদের মধ্যে আন্ত:সম্পর্ক বিশ্লেষণ করা হলো-সাধারণত প্রতিটি পদের দুটি দিক থাকে। একটি পদের সংখ্যা বা পরিমাণের দিক এবং অন্যটি গুণের দিক। পদের সংখ্যা বা পরিমাণের দিক হলো ব্যক্ত্যর্থ এবং গুণগত দিক হলো জাত্যর্থ। সাধারণত পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান । যখন কোনো পদের ব্যক্ত্যর্থ বাড়ে তখন পদটির জাত্যর্থ কমে এবং পদের ব্যক্ত্যর্থ কমলে তার জাত্যর্থ বাড়ে ।তেমনি চিত্র-১ এ আম পদের ব্যক্ত্যর্থ হিসেবে সকল আম উল্লেখ করা হয়েছে। এরপর আম পদ থেকে শুধু লাল মিষ্টি আম উল্লেখ করা হলে ব্যক্ত্যর্থ হ্রাস পেয়ে সকল লাল মিষ্টি আম হয়েছে। অন্যদিকে, চিত্র-২ এ আম পদের জাত্যর্থ হিসেবে আমত্ব উল্লেখ করা হয়েছে। এরপর আম পদ থেকে লাল মিষ্টি আম উল্লেখ করা হলে জাত্যর্থ বৃদ্ধি পেয়ে আমত্ব+মিষ্টিত্ব+লালত্ব হয়েছে। অর্থাৎ পদের ব্যক্ত্যর্থ বাড়লে জাত্যর্থ কমে এবং ব্যক্ত্যর্থ কমলে জাত্যর্থ বাড়ে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতক্রমে হ্রাস-বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, এদের একটির হ্রাস বা বৃদ্ধিতে অন্যটির বৃদ্ধি বা হ্রাস ঘটে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের আলোকে চিত্র-১ ও চিত্র-২ এর বিষয় দুটির আন্তঃসম্পর…
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর