উদ্দীপকে মায়মুনের বক্তব্য কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মায়মুনের বক্তব্য সংযৌগিক যুক্তিবাক্যকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো- যে যৌগিক যুক্তিবাক্য দুই বা তার বেশি সদর্থক সরল যুক্তিবাক্যকে একত্রিত করে তাকে সংযৌগিক যুক্তিবাক্য বলে। এ ধরনের যুক্তিবাক্যে অথবা, এবং, ও, আর,কিংবা ইত্যাদি শব্দের মাধ্যমে দুটি সরল বাক্যকে একত্রে প্রকাশ করা হয়। যেমন— রহিম হয় সৎ এবং করিম হয় বুদ্ধিমান। এ যৌগিক যুক্তিবাক্যটিতে দুটি সদর্থক সরল যুক্তিবাক্য (১) রহিম হয় সং এবং (২) করিম হয় বুদ্ধিমান কে একত্রিত করা হয়েছে।তেমনি উদ্দীপকের মায়মুন বলে, আমি মাস্ক পরিধান করবো এবং সাবান দিয়ে হাত ধোব। এখানে (১) আমি মাস্ক পরিধান করবো, (২) সাবান দিয়ে হাত ধোব— এই দুটি সরল যুক্তিবাক্যকে এবং শব্দের মাধ্যমে যুক্ত করা হয়েছে। তাই বলা যায় যে, মায়মুনের বক্তব্য হলো সংযৌগিক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মায়মুনের বক্তব্য কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর