উদ্দীপকে বাবা ও মায়ের বক্তব্যে যে যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে তার তুলনামূলক বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে মায়মুনের বাবা ও মায়ের বক্তব্যে যথাক্রমে প্রাকল্পিক যুক্তিবাক্য ও বৈকল্পিক যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে।নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো-যে সাপেক্ষ যুক্তিবাক্যে যদি, সুতরাং,তাহলে বা অনুরূপ অর্থ প্রকাশক কোনো শব্দ দ্বারা শর্ত উল্লেখ করা হয় তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্য এক প্রকার সাপেক্ষ যুক্তিবাক্য। এতে কোনো কিছুর স্বীকৃতি বা অস্বীকৃতি স্পষ্টভাবে অপর একটি শর্তের ওপর নির্ভর করে। উদ্দীপকে বলা হয়েছে মায়মুনের বাবা বলেন, যদি ঘর থেকে বাইরে বের হও তবে অবশ্যই মাস্ক পরিধান করবে। এ যুক্তিবাক্যে বাহিরে যাওয়া কাজটি মাস্ক পরা শর্তটির ওপর নির্ভরশীল। তাই এটি প্রাকল্পিক যুক্তিবাক্য ।অন্যদিকে, যে সাপেক্ষ যুক্তিবাক্যে একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে এবং এগুলোকে 'হয় না হয় আকারে প্রকাশ করা হয় তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। যেমন- উদ্দীপকের মায়মুনের মা বলেন, 'কিছুক্ষণ পরপর হয় সাবান দিয়ে হাত ধুবে না হয় স্যানিটাইজার ব্যবহার করবে। এটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যে সাবান দিয়ে হাত ধোয়া অথবা স্যানিটাইজার ব্যবহার করা-এ দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটি বাছাই করতে বলা হয়েছ। এ কারণে মায়ের বক্তব্যটি বৈকল্পিক যুক্তিবাক্য ।তাই বলা যায় উপরের উল্লেখিত ভিন্নতার কারণে, উদ্দীপকে মায়মুনের বাবা ও মায়ের বক্তব্য আলাদা ও স্বতন্ত্র।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বাবা ও মায়ের বক্তব্যে যে যুক্তিবাক্যের ইঙ্গিত রয়েছে তার …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর