চিত্র-১ দ্বারা কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র ১ দ্বারা সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে।ব্যাখ্যা করা হলো-যেসব যুক্তিবাক্যের বিধেয় পদের মাধ্যমে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করা হয় থাকে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। এ ধরনের বাক্যগুলো পরিমাণগত দিক থেকে সার্বিক এবং গুণগত দিক থেকে নঞর্থক হয়ে থাকে। যেমন— কোনো মানুষ নয় নিখুঁত এ বাক্যে বিধেয় নয় নিখুঁত পদকে উদ্দেশ্য মানুষ পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করা হয়েছে। সার্বিক নঞর্থক বাক্যে পরিমাণসূচক শব্দ হিসেবে কোনো কথাটি ব্যবহৃত হয় এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে নয় কথাটি ব্যবহৃত হয়। ব্যাপ্যতার নিয়মানুসারে, সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হয়।তেমনি উদ্দীপকে চিত্র ১-এর নির্দেশিত যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হওয়ায় এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ দ্বারা কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর