চিত্র-১ ও চিত্র-২ এ পদের কোন দিকের প্রতিফলন ঘটেছে? পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র-১ ও ২ এর মধ্যে পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ দিকের প্রতিফলন ঘটেছে।নিচে পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংখ্যার দিককে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে । অর্থাৎ, পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা ব্যক্তির ওপর প্রযোজ্য হয় তাকে ব্যক্ত্যর্থ বলে। যেমন- 'মানুষ' পদটির ব্যক্ত্যর্থ হচ্ছে 'সকল মানুষ'। একটিপদ যে আবশ্যিক বা সাধারণ গুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদের জাত্যর্থ বলে। যেমন— মানুষ পদের জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাই ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেলে জাত্যর্থ হ্রাস পায়। আবার, জাত্যর্থ বৃদ্ধি পেলে ব্যক্ত্যর্থ হ্রাস পায়৷চিত্র-১ এ জীব, মানুষ ও ছাত্র শব্দ দ্বারা ব্যক্ত্যর্থকে বোঝানো হয়েছে। এখানে পরিমাণের দিকটি ফুটে উঠেছে। যেমন: সকল জীব, সকল মানুষ, সকল ছাত্র। আবার জীববৃত্তি+বুদ্ধিবৃত্তি+ছাত্রত্ব দ্বারা ছাত্রের গুণের দিক বা জাত্যর্থকে বোঝানো হয়েছে। তাই চিত্র-১ ও চিত্র-২ এ যথাক্রমে ব্যক্ত্যর্থ হিসেবে পরিমাণের দিক এবং জাত্যর্থ হিসেবে গুণের দিকের প্রতিফলন ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-২ এ পদের কোন দিকের প্রতিফলন ঘটেছে? পাঠ্যবইয়ের আলোক…
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর