চিত্র-১ ও ২ মধ্যে পদের যে দিকের ইঙ্গিত রয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-১ ও ২ মধ্যে পদের নির্দেশিত দুটি দিক হলো পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ। এদের মধ্যে বিপরীতমুখী হ্রাস-বৃদ্ধির সম্পর্ক রয়েছে।বিশ্লেষণ করা হলো-একটি পদের দুটি দিক থাকে। একটি হলো ব্যক্ত্যর্থ বা সংখ্যাগত দিক এবং অন্যটি হলো জাত্যর্থ বা গুণাবলির দিক। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে অপরিহার্য বা আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। কিন্তু এই সম্পর্ক বিপরীতমুখী। পদের ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের বিপরীতমুখী সম্পর্কের চারটি দিক রয়েছে। এক্ষেত্রে ব্যক্ত্যর্থের দিক থেকে কোনো পদের ব্যক্ত্যর্থ যখন বৃদ্ধি পায় তখন পদটির জাত্যর্থ কমে যায়। যেমন- 'মানুষ' পদের ব্যক্ত্যর্থ বেড়ে 'জীব' হলে জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে কমে কেবল 'জীববৃত্তি' হয়।আবার জাত্যর্থের দিক থেকে যখন একটি পদের জাত্যর্থ বৃদ্ধি পায় তখন তার ব্যক্ত্যর্থ হ্রাস পায়। যেমন- 'মানুষ' পদটির জাত্যর্থ 'জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি' থেকে বাড়িয়ে 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও ছাত্রত্ব' করা হলে ব্যক্ত্যর্থ কমে 'সকল মানুষ' থেকে কেবল ছাত্র হয়। একইভাবে যখন কোনো পদের জাত্যর্থ কমে যায় তখন পদটির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। যেমন- 'জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও ছাত্রত্ব' পদেও জাত্যর্থ কমিয়ে 'জীববৃত্তি' করা হলে ব্যক্ত্যর্থ ছাত্র থেকে বেড়ে 'সকল মানুষ' হয।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ ও ২ মধ্যে পদের যে দিকের ইঙ্গিত রয়েছে তাদের পারস্পরিক সম্পর…
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর