প্রান্তিক উৎপাদনকে রেখা চিত্রে প্রকাশ করলে প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।
উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে পরিবর্তনশীল উপকরণের এক একক বৃদ্ধির ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তা প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন মূলত অতিরিক্ত একক থেকে প্রাপ্ত উৎপাদনের পরিমাণ।
উদ্দীপকে মূলধনের পরিমাণ স্থির রেখে শ্রমের পরিমাণ বাড়ানো হয়েছে। নিচে প্রান্তিক উৎপাদন সূচি নির্ণয় মোট উৎপাদন করে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো:
শ্রম (L) (G)
মোট উৎপাদন
প্রান্তিক উৎপাদন
১
৬
৬
২
১১
৫
৩
১৫
৪
৪
১৮
৩
৫
১৯
১
চিত্রে ভূমি অক্ষে উপকরণের (শ্রম) পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩, ৪ এবং ৫ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৬, ৫, ৪, ৩ ও ১ একক হয়। ফলে প্রাপ্ত বিন্দুগুলো যথাক্রমে a, b, c, d ও e। প্রাপ্ত বিন্দুগুলো যোগ করলে MP প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়।