শেয়ারFacebookWhatsApp

মাত্রাগত উৎপাদন কী?

উত্তর: দীর্ঘকালে উৎপাদনের সব উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মাত্রাগত উৎপাদন কী?

উদ্দীপক

নিম্নে একটি খামারের উৎপাদনের তথ্য দেওয়া হলো: শ্রম ও মূলধন (জন ও টাকা) (১ ও ৫০০০) (২ ও ৫০০০) (২ ও ৫০০০) (৪ ও ৫০০০) প্রান্তিক উৎপাদন (মন) ১২ ১০ ৮ ৬

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

দীর্ঘকালে উৎপাদনের সব উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে মাত্রাগত উৎপাদন বলে।

উত্তর

মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদিত সম্পদের যে অংশ ভোগের জন্য ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকেই মূলধন বলে। এ অর্থে কারখানা, ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন। কারণ, এগুলো মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ না করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করা হয়। প্রকৃতি প্রদত্ত সম্পদ মূলধন নয়। এটি মানুষ চেষ্টা ও পরিশ্রম দ্বারা তাকে অধিক উৎপাদনের উপযোগী করে তুললে মূলধন হবে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়।

উত্তর

উদ্দীপকের আলোকে মোট উৎপাদন রেখা অঙ্কন করা যায়। উৎপাদন ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ উপকরণ নিয়োগ করা হয়। ফলে যে পরিমাণ দ্রব্য পাওয়া যায় তাই মোট উৎপাদন। মোট উৎপাদনকে TP দ্বারা প্রকাশ করা হয়। উদ্দীপকের প্রান্তিক উৎপাদন থেকে মোট উৎপাদন নির্ণয় করে TP রেখা অঙ্কন করা হলো: শ্রম (জন) মূলধন প্রান্তিক উৎপাদন (MP) মণ মোট উৎপাদন (TP) মণ ১ ৫০০০ ১২ ১২ ২ ৫০০০ ১০ ২২ ৩ ৫০০০ ৮ ৩০ ৪ ৫০০০ ৬ ৩৬ চিত্র: মোট উৎপাদন রেখা- চিত্রে ভূমি অক্ষে শ্রম (L) এবং লম্ব অক্ষে মোট (TP) উৎপাদন দেখানো হয়েছে। শ্রম ১ জন নিয়োগে মোট উৎপাদন ১২ মণ, যা চিত্রে বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর শ্রম নিয়োগ ২, ৩ ও ৪ জন হলে মোট উৎপাদন হয়। যথাক্রমে ২২, ৩০ ও ৩৬ মণ। এগুলো চিত্রে যথাক্রমে b, c ও এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন a, b, c ও d বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় তাই TP রেখা।

উত্তর

উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে একটি নির্দিষ্ট উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। উপকরণ নিয়োগ অপেক্ষা মোট উৎপাদন কম হারে বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায়। উপকরণ নিয়োগের হার অপেক্ষা উৎপাদন কম হারে বৃদ্ধি পাওয়ার এই প্রবণতাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকের উৎপাদনের অন্যান্য উপকরণ ও মূলধন স্থির রেখে শ্রম উপকরণ বৃদ্ধি করা হয়েছে। ফলে শ্রম নিয়োগ ১ জন হলে প্রান্তিক উৎপাদন হয় ১২ মণ। একইভাবে শ্রম নিয়োগ ২, ৩ ও ৪ জন হলে প্রান্তিক উৎপাদন হয় যথাক্রমে ১০, ৮ ও ৬ মণ। ফলে মোট উৎপাদন ১২ মণ থেকে বৃদ্ধি পেয়ে যথাক্রমে ২২, ৩০ ও ৩৬ মণ হয়। এখানে দেখা যায় শ্রম উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমেছে। ফলে মোট উৎপাদন উপকরণ নিয়োগ অপেক্ষা কম হারে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। কৃষিক্ষেত্রে ও বিধিটি বিশেষভাবে প্রযোজ্য। ভূমির যোগান সীমাবদ্ধ ও ভূমির উর্বরা শক্তি সীমিত থাকে। ফলে কৃষিক্ষেত্রে উপকরণ নিয়োগ অনুপাতে মোট উৎপাদন কম হারে বৃদ্ধি পায়। ফলে এ বিধিটি কৃষিক্ষেত্রে কার্যকর হয়। এছাড়া শিল্পক্ষেত্রে একটি সময় পর কারখানার আয়তন বৃদ্ধি করতে না পারলে উপকরণ নিয়োগের অনুপাতে উৎপাদন বৃদ্ধি পায় না। ফলে এ বিধিটি তখন শিল্পক্ষেত্রেও কার্যকর হয়। আবার, খনির গভীরতা যত বেশি হয় এর উৎপাদন ব্যয় ততো বাড়ে। ফলে খনিজ ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকারিতা দেখা দেয়। এছাড়া মৎস্য ও বনজ সম্পদ ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কার্যকারিতা লক্ষ করা যায়।
HSCEconomics 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।