উদ্দীপকে উল্লেখিত দুটি পণ্য তথা X দ্রব্যের বাজার একচেটিয়া বা মনোপলি বাজার হলো, এবং Y দ্রব্যের বাজার হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। নিম্নে এই বাজার দুটি সম্পর্কে ব্যাখ্যা করা হলো -
একচেটিয়া বা মনোপলি বাজার :- যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকে, উৎপাদিত দ্রব্যের কোন ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না এবং অপর বিক্রেতার জন্য বাজারে প্রবেশ বাধা থাকে তাকে একচেটিয়া বাজার বলে। এ বাজারে মাত্র একজন বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে, পণ্যের চাহিদা কম, দামের উপর নিয়ন্ত্রণ,পরিবর্তন দ্রব্যের অনুপস্থিতি, উপকরণের গতিশীলতার অভাব, নিয়ন্ত্রিত যোগান অস্বাভাবিক মুনাফা, অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত, নতুন ফার্মের উৎপাদনের ক্ষেত্রে প্রবেশের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিজ্ঞাপন ব্যয় নেই ইত্যাদি বৈশিষ্ট্য বহন করে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার :- যে বাজারে বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় করে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।এ বাজারে সাধারণত দ্রব্যগুলো সমজাতীয়, ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অনেক, সমগ্র বাজারের প্রেক্ষিতে দাম নির্ধারিত হয়, ক্রেতা বিক্রেতার পক্ষে সহজে বাজারে প্রবেশ ও প্রস্থানের সুযোগ থাকে, ক্রেতা ও বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে,এবং এ বাজারে AR = MR = P রেখা ভূমি অক্ষের সমান্তরালে অবস্থান করে।
উদ্দীপকে X পণ্য সরবরাহকারী একজন হওয়ায় এটি হলো একচেটিয়া বাজার এবং Y পণ্যটি অসংখ্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে নির্দিষ্ট দামে বিক্রি হয়, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে।