স্বল্পকালে উৎপাদনকারীর লোকসান যখন স্থির ব্যয়ের তুলনায় কম হয় তখন ফার্ম উৎপাদন চলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে।
স্বল্পকালে একচেটিয়া বাজারে দাম (P) বা গড় আয় (AR), গড় ব্যয় (AC) অপেক্ষায় বেশি হলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়। এক্ষেত্রে AC > P > AVC হলে ফার্ম ক্ষতির সম্মুখীন হয়েও উৎপাদন চালিয়ে যাবে। আর যদি পরিবর্তনশীল ব্যয় (AVC) দামের চেয়ে বেশি হয় তখন ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে। অর্থাৎ AC > AVC > P।উদ্দীপকের চিত্রে AC রেখা f বিন্দু দিয়ে গেলে চিত্রটি হবে নিম্নরূপ-
চিত্রে ভূমি অক্ষে (OX) উৎপানের পরিমাণ এবং লম্ব অক্ষে (OY) দাম, আয় ও ব্যয় দেখানো হয়েছে। চিত্রে দেখা যায়, e বিন্দুতে 10 একক পরিমাণ দ্রব্য বিক্রয়ে MR = MC হলে ফার্মের ভারসাম্য বিন্দু নির্ধারিত হয়। 12 টাকা দামে TVC = 6×10=60 এবং TFC =10×10 =100 সুতরাং, TC = TVC + TFC = 60+100 = 160। এখানে TR=120। এখানে দেখা যায়, যদি ফার্ম তার উৎপাদন চালিয়ে যায় তাহলে তার ক্ষতি হবে 160-120=40 টাকা। আর যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার ক্ষতি হবে শুধু TFC বা 100। ফলে উৎপাদন চালিয়ে যাওয়ায় ক্ষতি, উৎপাদন বন্ধ করার ক্ষতির পরিমাণ কম হয়। তাই ফার্মের জন্য লাভজনক হবে উৎপাদন চালিয়ে যাওয়া।