AC রেখা F ও G বিন্দুর মধ্য দিয়ে গমন করলে ফার্ম স্বল্পকালে উৎপাদন চালিয়ে যাবে।
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম স্বাভাবিক, অস্বাভাবিক মুনাফা অর্জনের পাশাপাশি ক্ষতিরও সম্মুখীন হয়। এ বাজারে ভারসাম্য অবস্থায় প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়। এছাড়া ভারসাম্য বিন্দুতে MC রেখার ঢাল > MR রেখার ঢাল হবে। স্বাভাবিক মুনাফা অর্জনের ক্ষেত্রে P = AC হবে। আর ভারসাম্য অবস্থায় অস্বাভাবিক মুনাফা অর্জনে P > AC শর্ত পালন করতে হয়।
AC রেখা F ও G বিন্দু দিয়ে গমন করলে চিত্রটি হবে:
চিত্রে ফার্ম F বিন্দুতে ভারসাম্য অর্জন করে। এক্ষেত্রে AC রেখা F বিন্দু দিয়ে গমন করলে ফার্মের মোট আয় (TR) = (১৫ × ১০) = ১৫০। মোট ব্যয় TC = (১৫ × ১০) = ১৫০। ফার্মের মুনাফা = TR - TC বা ১৫০ - ১৫০ = ০। অর্থাৎ AC, রেখা F বিন্দুতে গেলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করায় উৎপাদন চালিয়ে যাবে। আর AC রেখা G বিন্দু দিয়ে গেলে ফার্মের গড় ব্যয় ব্যয় ১০ × ১০ = ১০০। অর্থাৎ ফার্ম (১৫০ - ১০০) = ৫০ টাকা অস্বাভাবিক হয় 10 টাকা। এক্ষেত্রে ফার্মের মোট আয় = ১৫ × ১০ = ১৫০ এবং মোট মুনাফা লাভ করবে। সুতরাং, ফার্মটি উৎপাদন পরিচালনা অব্যহত রাখবে।