উদ্দীপকের তথ্যের আলোকে জনাব আব্দুল করিম মিয়ার কৃষি খামারের গড় উৎপাদন রেখা অঙ্কন করা যায়।
পরিবর্তনশীল উপকরণ দ্বারা মোট উৎপাদনকে ভাগ করলে যা পাওয়া যায় তাই গড় উৎপাদন (AP)। অর্থাৎ গড় উৎপাদন হলো মোট উৎপাদন ও পরিবর্তনশীল উপকরণের অনুপাত বা
TP/L । গড় উৎপাদনকে AP দ্বারা প্রকাশ করা হয়।
উদ্দীপকে শ্রমের পরিমাণ (L) ও মোট উৎপাদন (TP) দেওয়া আছে। নিচে উদ্দীপকের তথ্যের আলোকে AP নির্ণয় করে চিত্রে দেখানো হলো-
শ্রম নিয়োগ
মোট উৎপাদন (TP)
গড় উৎপাদনকে (AP)
১
২০০
২০০
২
৩৫০
১৭৫
৩
৪৫০
১৫০
৪
৫০০
১২৫
৫
৫২০
১০৪
৬
৫২০
৮৬.৫৭
৭
৪৮০
৬৮.৫৭
চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে গড় উৎপাদন নির্দেশ করা হয়েছে। প্রদত্ত সূচিতে ১ একক শ্রম নিয়োগ করে ২০০ একক উৎপাদন পাওয়া যায়। এটি চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে।
অনুরূপভাবে ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ একক শ্রম নিয়োগ করে যথাক্রমে ১.৭৫, ১৫০, ১২৫, ১০৪, ৮৬.৫৭ ও ৬৮.৫৭ একক উৎপাদন পাওয়া যায় এগুলো চিত্রে যথাক্রমে b, c, d, e, f ও g বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। এখন প্রান্ত a, b, c, d, e, f ও g বিন্দুগুলো যোগ করে গড় উৎপাদন রেখা (AP) পাওয়া যায়।