শেয়ারFacebookWhatsApp

মোট আয় কী?

উত্তর: একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রি করে কোনো ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ লাভ করে তাকে মোট আয় বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মোট আয় কী?

উদ্দীপক

Q (একক) (TC) টাকা 1 5 2 8 3 9 4 12 5 20

হলিক্রস কলেজ · 2024

উত্তর

একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বিক্রি করে কোনো ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ লাভ করে তাকে মোট আয় বলে।

উত্তর

LAC রেখা কয়েকটি SAC রেখার স্পর্শবিন্দুর সমন্বয়ে গঠিত হয় বলে LAC রেখাকে SAC রেখার খাম বলা হয়। দীর্ঘকালে উৎপাদন প্রতিষ্ঠান সব উপকরণ এবং উৎপাদন প্লান্ট পরিবর্তন করতে পারে। এরূপ দীর্ঘকাল কয়েকটি স্বল্পকালের সমষ্টি মাত্র। আবার প্রতিটি স্বল্পকালের সাথে এক একটি স্বল্পকালীন গড় ব্যয় রেখা (SAC) সম্পর্কিত। মূলত একটি LAC রেখার প্রতিটি বিন্দুই এক একটি SAC রেখার স্পর্শবিন্দু। তাই LAC রেখা অসংখ্যা SAC রেখাকে ধারণ করে। ফলে SAC রেখার খাম আকার ধারণ করে LAC রেখা।

উত্তর

কোনো দ্রব্যের এক একক অতিরিক্ত উৎপাদনের মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।নির্দিষ্ট এক একক উৎপাদনে মোট ব্যয় (TCn) থেকে পূর্ববর্তী এককের মোট ব্যয় (TCn-1) বাদ দিলে প্রান্তিক ব্যয় (MC) পাওয়া যায়। অর্থাৎ প্রান্তিক ব্যয়, MC = TCn-TC(n-1)উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক ব্যয় সূচি তৈরি করে রেখা অঙ্কন করা হলো- উৎপাদনের পরিমাণ (Q) একক মোট ব্যয় (TC) টাকা প্রান্তিক ব্যয় (MCn) =TCn-TC(n-1) 1 5 5 2 8 8-5=3 3 9 9-8=1 4 12 12-9=3 5 20 20-12=8 চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে। উৎপাদনের পরিমাণ ও প্রান্তিক' ব্যয়ের সাপেক্ষে প্রাপ্ত a, b, c, d ও e বিন্দুগুলো যোগ করে MC রেখা পাওয়া যায়। এটিই আলোকে উদ্দীপকের অঙ্কিত প্রান্তিক ব্যয় রেখা।

উত্তর

উৎপাদনের বিভিন্ন স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক বিদ্যমান থাকে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয়। আবার কখনো সমান হয়। আবার কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয়। উদ্দীপকে উৎপাদনের পরিমাণ ও মোট ব্যয় দেওয়া আছে। প্রদত্ত তথ্য ব্যবহার করে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় হিসাব করা হলো- উৎপাদনের (Q) একক মোট ব্যয় (TC) গড় ব্যয় (AC) প্রান্তিক ব্যয় (MCn) =TCn-TC(n-1) 1 5 5 5 2 8 4 3 3 9 3 1 4 12 3 3 5 20 4 8 উপরোক্ত তথ্যের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখা অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরিমাণ করা হয়েছে। MC ও AC দ্বারা প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায়, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। এক্ষেত্রে AC > MC হয়। উৎপাদনের পরিমাণ বেড়ে ৪র্থ একক হলে AC ও MC উভয় সমান হয়। এ বিন্দুতে MC রেখা AC রেখাকে নিচের দিক থেকে ছেদ করে। এরপর AC ও MC উভয়ই বাড়তে থাকে। কিন্তু MC অধিক বাড়ায় MC > AC হয়।
HSCEconomics 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।