দ্রব্যের 'একক প্রতি পরিবর্তনশীল ব্যয়কে গড় পরিবর্তনশীল ব্যয় বা AVC বলে।দ্রব্যের মোট ব্যয় থেকে স্থির ব্যয় বাদ দিলে পাওয়া যায় মোট পরিবর্তনশীল ব্যয়। আবার মোট পরিবর্তনশীল ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যায় গড় পরিবর্তনশীল ব্যয় বা AVC। অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় হলো দ্রব্যের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়।
উদ্দীপক হতে গড় পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করে রেখা অভঙ্কন করা হলো-
উৎপাদন (একক)
স্থির ব্যয়। (TFC)
মোট ব্যয়। (TC)
মোট পরিবর্তনশীল ব্যয় (TVC)
গড় পরিবর্তনশীল ব্যয়। (AVC)
১
১৫
৩০
৩০ -১৫=১৫
১৫
২
১৫
৩৫
৩৫-১৫=২০
১০
৩
১৫
৩৮
৩৮-১৫=২৩
৭.৬৭
৪
১৫
৪৫
৪৫-১৫=৩০
৭.৫০
৫
১৫
৭০
৭০-১৫=৫৫
১১
৬
১৫
১২০
১২০-১৫=১০৫
১৭.৫
চিত্রে ১ একক উৎপাদনে গড় পরিবর্তনশীল ব্যয় ১৫ একক, যা ও বিন্দু দ্বারা নির্দেশিত। অনুরূপভাবে ২, ৩, ৪, ৫ ও ৬ একক দ্রব্য উৎপাদনে AVC হয় যথাক্রমে ১০, ৭.৬৭, ৭.৫, ১১ ও ১৭.৫ একক। এগুলো চিত্রে b, c, d, e ও f। বিন্দু দ্বারা দেখানো হয়েছে। তখন a, b, c, d, e ও f বিন্দুগুলো যোগ করলে AVC রেখা পাওয়া যায়।