যে রেখার মাধ্যমে বিক্রয়ের পরিমাণের সাপেক্ষে মোট আয়ের পরিমাণ দেখানো হয় তাকে মোট আয় রেখা বলে ।
কোনো উৎপাদিত দ্রব্য বিক্রি করে ফার্ম বা উৎপাদন প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ লাভ করে তা মোট আয়। বিক্রয়ের পরিমাণকে দাম দ্বারা গুণ করলে মোট আয় পাওয়া যায়। অর্থাৎ মোট আয় (TR) = দাম (P) × বিক্রয়ের পরিমাণ (Q)।
উদ্দীপকের তথ্যের আলেকে মোট আয় নির্ণয় করে রেখা অঙ্কন করা হলো-
বিক্রয়ের পরিমাণ
দাম
মোট আয়
১
১০
১০
২
১০
২০
৩
১০
৩০
৪
১০
৪০
৫
১০
৫০
চিত্রে ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। বিক্রয়ের পরিমাণ ১, ২, ৩, ৪ ও ৫ একক হলে মোট আয় যথাক্রমে ১০, ২০, ৩০, ৪০ ও ৫০ টাকা হয়। ফলে প্রাপ্ত বিন্দুগুলো a, b, c, d ও e যোগ করলে মোট আয় (TR) রেখা পাওয়া যায় ।