শেয়ারFacebookWhatsApp

অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝ?

উত্তর: প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে শ্রম ও মূলধন ব্যবহার করে অধিক উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে ।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝ?

উদ্দীপক

নিচের টেবিলে উৎপাদন সম্পর্কিত তথ্য দেওয়া আছে: জমির পরিমাণ শ্রম (L) মূলধন (K) মোট উৎপাদন (TP) ১ ১ ১০০ ৪০ ১ ২ ১০০ ৭০ ১ ৩ ১০০ ৯০ ১ ৪ ১০০ ১০০

ঢাকা কলেজ · 2024

উত্তর

প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে শ্রম ও মূলধন ব্যবহার করে অধিক উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতিতে উৎপাদন বলে ।

উত্তর

মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান । উৎপাদিত সম্পদের যে অংশ সরাসরি ভোগের কাজে ব্যবহৃত না হয়ে উৎপাদন কাজে পুনরায় ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। এ অর্থে কারখানা ঘর, যন্ত্রপাতি, গুদামঘর ইত্যাদি হলো মূলধন। কারণ, এগুলো মনুষ্যসৃষ্ট এবং সরাসরি ভোগ না করে এগুলোকে অধিক উৎপাদনে ব্যবহার করা হয় । প্রকৃতি প্রদত্ত সম্পদ তখনই মূলধনে রূপান্তরিত হবে যখন মানুষের দ্বারা তা অধিক উৎপাদনশীল হবে। এ কারণে মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় ।

উত্তর

অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। অন্যান্য উপাদান স্থির ধরে পরিবর্তনশীল উপাদানের পরিবর্তন সাপেক্ষে মোট উৎপাদনের যে পরিবর্তন দেখা দেয় তাই প্রান্তিক উৎপাদন। অর্থাৎ অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে যে অতিরিক্ত উৎপাদন পাওয়া যায় তাই প্রান্তিক উৎপাদন। সূত্রের সাহায্যে বলা যায় MPL = ΔQΔL\frac{\Delta Q}{\Delta L} এবং MPK = ΔQΔK\frac{\Delta Q}{\Delta K} উদ্দীপকে উল্লিখিত সূচি হতে প্রান্তিক উৎপাদন নির্ণয় করে পাই- জমির পরিমাণ শ্রম (L) মূলধন (K) মোট উৎপাদন (TP) প্রান্তিক উৎপাদন (একক) ১ ১ ১০০ ৪০ ৪০ ১ ২ ১০০ ৭০ ৩০ ১ ৩ ১০০ ৯০ ২০ ১ ৪ ১০০ ১০০ ১০ সূচিতে শ্রমের পরিমাণ ১ একক হলে মোট উৎপাদন ৪০ একক এবং প্রান্তিক উৎপাদনও ৪০ একক। এরপর শ্রম বেড়ে ২, ৩ ও ৪ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৩০, ২০ ও ১০ একক হয়।

উত্তর

উদ্দীপকের তথ্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে। উৎপাদন ক্ষেত্রে অন্যান্য উপকরণ অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ বৃদ্ধি করলে মোট উৎপাদন বৃদ্ধি পায়। মোট উৎপাদনের বৃদ্ধি যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা কম হয়, তাহলে তা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। উদ্দীপকের প্রদত্ত সূচির আলোকে 'গ' উত্তরের প্রান্তিক উৎপাদন সূচির প্রেক্ষিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা হলো— চিত্রে ভূমি অক্ষে শ্ৰম নিয়োগ এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। শ্রম নিয়োগ ১, ২, ৩ ও ৪ একক হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪০, ৩০, ২০ ও ১০ একক হয়। ফলে a, b, c ও d বিন্দু পাওয়া যায়। প্রাপ্ত a, b, c ও d বিন্দুগুলো যোগ করলে প্রান্তিক উৎপাদন রেখা MP পাওয়া যায়। রেখাটি বামদিক থেকে ডানদিকে নিম্নগামী। কারণ শ্রম নিয়োগ বৃদ্ধির ফলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। ফলে প্রান্তিক উৎপাদন রেখাটিও নিম্নগামী হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের তথ্য উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে।
HSCEconomics 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।