উৎপাদনের বিভিন্ন স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক বিদ্যমান থাকে।
মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয়। তাকে প্রান্তিক ব্যয় বলে । গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয়। আবার কখনো সমান হয়। আবার কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয়।
উদ্দীপকে উৎপাদনের পরিমাণ ও মোট ব্যয় দেওয়া আছে। প্রদত্ত তথ্য ব্যবহার করে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় হিসাব করা হলো:
উৎপাদন (একক)
মোট ব্যয় (TC)
গড় ব্যয় (AC)
প্রান্তিক ব্যয় (MC)
১
৮
৮
৮
২
১২
৬
৪
৩
১৮
৬
৬
৪
৩২
৮
১৪
উপরোক্ত তথ্যের আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরিমাপ করা হয়েছে। MC ও AC দ্বারা প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায়, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। এক্ষেত্রে AC > MC হয়। আবার, শেষ পর্যায়ে AC ও MC উভয়ই বাড়তে থাকে। কিন্তু MC অধিক বাড়ায় MC > AC হয়।