কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকেই গড় ব্যয় বলা হয়। মোট ব্যয়কে (TC) উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় ব্যয় পাওয়া যায়। অর্থাৎ মোট ব্যয় (AC) = TC + Q।উদ্দীপকে ১ম একক উৎপাদনের গড় ব্যয় (AC) = ১৫ + ১ = ১৫। একইভাবে ২, ৩, ৪ ও ৫ এককের গড় ব্যয় যথাক্রমে ১০.৫, ৮.৩৩, ১০.৭৫ ও ১৪ নিচে গড় ব্যয় রেখা চিত্রে দেখানো হলো—
রেখাতে ১ একক উৎপাদনে গড় ব্যয় ১৫ একক। এটি চিত্রের a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। একইভাবে, ২, ৩, ৪ ও ৫ একক উৎপাদনে প্রাপ্ত গড় ব্যয় হলো যথাক্রমে ১০.৫, ৮.৩৩, ১০.৭৫ ও ১৪ একক। এগুলো চিত্রে যথাক্রমে b, c, d ও e বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে গড় ব্যয় রেখা (AC) পাওয়া যায়। এই গড় ব্যয় রেখাটি অনেকটা ইংরেজি বর্ণ U এর মতো।