উৎপাদনের বিভিন্ন স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে বিভিন্ন রকম সম্পর্ক বিদ্যমান থাকে ৷
মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায় । আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাই প্রান্তিক ব্যয়। গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয় । আবার কখনো সমান হয় । আবার কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয় । উদ্দীপকে দ্রব্যের একক, মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে । প্রদত্ত 'গ' এর সূচির আলোকে গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) রেখা অঙ্কন করা হলো-
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় পরিমাপ করা হয়েছে। MC ও AC দ্বারা প্রান্তিক ব্যয় ও গড় ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে, উৎপাদনের প্রাথমিক পর্যায়ে উৎপাদনের পরিমাণ বাড়ার সাথে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। এক্ষেত্রে প্রান্তিক ব্যয় অধিক হারে কমায় AC > MC হয়। উৎপাদনের পরিমাণ বাড়ালে এক পর্যায়ে AC ও MC সমান হয়। এসময় MC রেখা AC রেখাকে নিচের দিক থেকে ছেদ করে। এরপরও উৎপাদন বাড়ালে AC ও MC উভয়ই বাড়ে । কিন্তু MC অধিক বৃদ্ধি পাওয়ায় MC> AC হয়।