উদ্দীপকের সাথে সরকারি ব্যয় (G) 300 অন্তর্ভুক্ত করলে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পায়।
ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ অর্থনীতির খাতগুলোর ওপর নির্ভর করে । একটি দ্বি-খাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয় ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় সমষ্টি দ্বারা। এর সাথে সরকারি ব্যয় অন্তর্ভুক্ত করলে তা তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে পরিণত হয়। তখন সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। ফলে ভারসাম্য জাতীয় আয়ও বৃদ্ধি পায়।
উদ্দীপকের ভোগ ও বিনিয়োগ সমীকরণের সাপেক্ষে জাতীয় আয় 550।
সরকারি ব্যয় 300 টাকা অন্তর্ভুক্ত করলে ভারসাম্য জাতীয় আয় হবে,
ভারসাম্যের শর্তানুসারে,
AS=AD
Y=75+0.5Y+200+300
বা,0.5Y=575
বা,Y=575/0.5
বা,Y=1150অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়ে 1150 হবে। দ্বিখাত বিশিষ্ট অর্থনীতিতে সরকারি ব্যয় অন্তর্ভুক্ত হলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। এতে সামগ্রিক যোগান চাহিদা চেয়ে কম হয়। তাই ভারসাম্য অর্জন করতে উচ্চতর কোনো এক আয়স্তরে সামগ্রিক চাহিদা ও যোগান সমান হয়। এ কারণে ভারসাম্য আয় বৃদ্ধি পায়।