উদ্দীপকে 'ক' একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের পণ্য এবং 'খ' পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্য। যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে তা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আর যে বাজারে একজন মাছ বিক্রেতা কোনো নির্দিষ্ট দ্রব্যের মোট যোগান প্রদান করে তাকে একচেটিয়া বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম স্থির থাকে। আর একচেটিয়া বাজারে বিক্রেতা দাম নিয়ন্ত্রণ করে।উদ্দীপকে লাবিব সাহেব দুটি পণ্য ক্রয় করলেন। তার ক্রয়কৃত 'ক' পণ্যটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কে নির্দেশ করে। অপরদিকে 'খ' দ্রব্যটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কে নির্দেশ করে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে বিক্রেতা অসংখ্য। অপরদিকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা ও দরকষা-কোষী বিদ্যমান। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করা হয়। অপরদিকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পণ্যসমূহ সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দ্রব্য চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল । অপরপক্ষে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দ্রব্যটি চাহিদা রেখা নিম্নগামী হয়। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা পণ্যের নির্ধারিত দামে কিনতে বাধ্য হয়। বিক্রেতা দাম নির্ধারণে স্বাধীনতা দেখায়। অন্যদিকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতা উভয় দাম গ্রহীতা। উভয়ের দর-কষাকষির মাধ্যমে পণ্যের দাম নির্ধারিত হয়।