শেয়ারFacebookWhatsApp

উৎপাদন অপেক্ষক কী?

উত্তর: কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উৎপাদন অপেক্ষক কী?

উদ্দীপক

সূচিটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:

সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম · 2026

উত্তর

কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার সম্পর্ককে উৎপাদন অপেক্ষক বলে।

উত্তর

দীর্ঘকালে পরিবর্তনশীল ব্যয় বিরাজমান। স্বল্পকালে উৎপাদন ব্যয় বলতে স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয় উভয়কে বোঝানো হয়। কিন্তু দীর্ঘকালে উৎপাদন ব্যয় বলতে শুধু পরিবর্তনশীল ব্যয়কে নির্দেশ করে। কারণ দীর্ঘকালে স্থির ব্যয় শূন্য ধরা হয়। আর এ সময় উৎপাদনের প্রায় সকল উপকরণ পরিবর্তন করা যায়। যেমন-স্বল্পকালে কারখানার যন্ত্রপাতি স্থির থাকে, কিন্তু দীর্ঘকালে তার পরিবর্তন সাধন করা যায়। এজন্যই দীর্ঘকালে কোনো ব্যয়ই স্থির থাকে না; সবই হয় পরিবর্তনশীল ব্যয়।

উত্তর

উৎপাদনের পরিমাণ ও মোট ব্যয় থেকে TC রেখা অঙ্কন করা যায়। একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি দ্রব্য উৎপাদনের জন্য যেসব ব্যয় হয় সেগুলোর সমষ্টিই হলো মোট ব্যয়। অর্থাৎ, স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের সমষ্টিই হলো মোট ব্যয়। ফার্মের উৎপাদনের পরিমাণ ও মোট ব্যয়ের পরিমাণ দেওয়া থাকলে মোট ব্যয় ব্যয় (TC) রেখা অঙ্কন করা যায়। উদ্দীপকে মোট উৎপাদনের পরিমাণ ও প্রান্তিক ব্যয় দেওয়া আছে। নিচে মোট ব্যয় নির্ণয় করে চিত্র অঙ্কন করা হলো- চিত্রে ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে মোট ব্যয় দেখানো হয়েছে। উৎপাদনের পরিমাণ যখন ১, ২, ৩, ৪ ও ৫ একক হয় তখন মোট ব্যয় যথাক্রমে ১০, ১৮, ২৪, ৩২ ও ৪৫ একক। এগুলো চিত্রে a, b, c, d Ge বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন প্রাপ্ত a, b, c, d.ও e বিন্দু যোগ করে মোট ব্যয় (TC) রেখা পাওয়া যায়।

উত্তর

উৎপাদনের বিভিন্ন স্তরে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখার মধ্যে বিভিন্ন ধরনের সম্পর্ক বিদ্যমান। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আর অতিরিক্ত এক একক উৎপাদনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তা প্রান্তিক ব্যয়। গড় ব্যয় কখনো প্রান্তিক ব্যয় অপেক্ষা বেশি হয়। আবার কখনো সমান হয়, আবার কখনো গড় ব্যয় প্রান্তিক ব্যয় অপেক্ষা কম হয়। উদ্দীপক থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সূচি নিম্নরূপ: চিত্রে দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে AC, MC দুটোই নিম্নগামী তবে MC রেখা AC রেখার নিচে অবস্থান করছে। অর্থাৎ এ পর্যায়ে AC > MC হয়। আবার AC রেখার সর্বনিম্ন বিন্দু E দিয়ে MC রেখা ছেদ করে ওপরে ওঠে গেছে। অর্থাৎ এ পর্যায়ে AC = MC হয়। এরপর AC ও MC উভয়ই বৃদ্ধি পায়। এক পর্যায়ে MC রেখা AC রেখার ওপরে অবস্থান করে। অর্থাৎ, এ পর্যায়ে MC > AC হয়। তাই বলতে পারি AC যখন নিম্নগামী তখন MC রেখা AC রেখার নিচে, আবার AC ঊর্ধ্বগামী তখন MC রেখা, AC রেখার ওপরে অবস্থান করে।
HSCEconomics 1st Paperসরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম 2026
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।