গড় স্থির ব্যয় (AFC) রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন?
উত্তর: গড় স্থির ব্যয় রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়। গড় স্থির ব্যয় হলো মোট স্থির ব্যয়কে (TFC) উৎপাদনের পরিমাণ (Q) দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল। স্বল্পকালে মোট স্থির ব্যয় সবসময় অপরিবর্তিত থাকে। ফলে উৎপাদনের পরিমাণ যতই বৃদ্ধি পায়, স্থির ব্যয় ততই বেশি সংখ্যক এককের ওপর বণ্টিত হয়। পাশাপাশি প্রতি এককের ব্যয় বা AFC ক্রমাগত হ্রাস পেতে থাকে। উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে AFC ক্রমাগত কমতে থাকায় AFC বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
গড় স্থির ব্যয় (AFC) রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর