দীর্ঘকালে কোন ধরনের ব্যয় বিরাজমান? ব্যাখ্যা কর।
উত্তর: দীর্ঘমেয়াদে উৎপাদনে কোনো স্থির ব্যয় থাকে না। তখন উৎপাদনে সকল উপকরণের নিয়োগ ঘটে। এসব পরিবর্তনীয় উপকরণের ব্যয়ের সমষ্টি হলো দীর্ঘকালীন উৎপাদন ব্যয়। দীর্ঘকালে ক্রমাগত উপাদান নিয়োগ বাড়াতে থাকলে উৎপাদন খরচ বৃদ্ধির হার সর্বদা একই রকম থাকে না। একটি নির্দিষ্ট অনুপাতে উপকরণ বাড়াতে থাকলে দীর্ঘকালীন মোট ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। একটি পর্যায়ে উপকরণ নিয়োগ আরও বাড়ালে মোট ব্যয় তখন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। এ কারণে দীর্ঘকালীন ব্যয় রেখা ইংরেজি ৪ আকৃতির মতো হয়। দীর্ঘমেয়াদে স্থির ব্যয় না থাকায় পরিবর্তনীয় ব্যয়ই হলো দীর্ঘকালীন মোট ব্যয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
দীর্ঘকালে কোন ধরনের ব্যয় বিরাজমান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর