B দ্রব্যের ক্ষেত্রে উৎপাদনের সূচিটি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে।
উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ তথা শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায়, তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়।
উপরের সূচিতে দেখা যায়, নির্দিষ্ট হারে উপকরণ শ্রমের নিয়োগ বৃদ্ধির প্রেক্ষিতে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। ফলে প্রান্তিক উৎপাদনও ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়। শ্রম নিয়োগের পরিমাণ যখন 1 তখন মোট উৎপাদন 20 ও প্রান্তিক উৎপাদন 20। এভাবে শ্রমের পরিমাণ নির্দিষ্ট হারে বাড়িয়ে 2, 3 ও 4 করা হলে মোট উৎপাদনের পরিমাণ যথাক্রমে 60, 120 ও 200 এবং প্রান্তিক উৎপাদনের পরিমাণ যথাক্রমে 40, 60 ও 80 হয়। এক্ষেত্রে দেখা যায়, উপকরণ নিয়োগের সাথে সাথে মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাই বলা যায়, B দ্রব্যের ক্ষেত্রে উৎপাদনের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে।