মোট ব্যয় থেকে গড় ব্যয় নির্ণয় করে গড় ব্যয় রেখা অঙ্কন করা যায়।
কোনো দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে অর্থ ব্যয় হয় তা গড় ব্যয়। অর্থাৎ, মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আবার মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া থাকলে মোট ব্যয় নির্ণয় করে গড় ব্যয় হিসাব করা যায়।
উদ্দীপকে দ্রব্যের একক, মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনীয় ব্যয় দেওয়া আছে। নিচে গড় ব্যয় সূচি তৈরি করে গড় ব্যয় রেখা অঙ্কন করা হলো:
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের একক এবং লম্ব অক্ষে গড় ব্যয় পরিমাপ করা হয়েছে। দ্রব্যের বিভিন্ন একক ও গড় ব্যয় নির্দেশক বিন্দু a, b, c, d, e g এখন বিন্দুগুলো যোগ করে প্রাপ্ত AC রেখাই হলো গড় ব্যয় রেখা।