শেয়ারFacebookWhatsApp

প্রান্তিক আয়ের সূত্রটি লেখ।

উত্তর: [চিত্র] বা, [গণিত]

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

প্রান্তিক আয়ের সূত্রটি লেখ।

উদ্দীপক

মি. রহিম তার ৩ প্রকার জমিতে প্রাচীন পদ্ধতিতে চাষাবাদ শুরু করেন। প্রথম বছর সে শ্রম ও মূলধন বাবদ ১৫০০ টাকা খরচ করে ৩০ মণ ধান উৎপাদন করল। পরবর্তী ৪ বছর সে শ্রম ও মূলধন বাবদ পর্যায়ক্রমে ২,০০০ টাকা, ২,৫০০ টাকা, ৩,০০০ টাকা ও ৩,৫০০ টাকা খরচ করে যথাক্রমে ৪০ মণ, ৪৫ মণ, ৪৮ মণ ও ৫০ মণ ধান উৎপাদন করতে সক্ষম হয়। পরে উৎপাদন খরচ হ্রাস করার জন্য ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে এবং প্রচুর ফসল উৎপাদন করে।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

question image বা, MR=ΔTRΔQM R=\frac{\Delta T R}{\Delta Q}

উত্তর

স্থির ব্যয় হলো এমন ব্যয়, যা উৎপাদনের পরিমাণ বাড়লেও বা কমলেও পরিবর্তিত হয় না। এটি দীর্ঘ মেয়াদে অপরিবর্তিত থাকে। উদাহরণ হিসেবে জমির খাজনা, কারখানার যন্ত্রপাতির মূল্য বা লাইসেন্স ফি উল্লেখ করা যায়। অন্যদিকে, পরিবর্তনীয় ব্যয় হলো এমন ব্যয়, যা উৎপাদনের সাথে পরিবর্তিত হয়। উৎপাদন বাড়লে পরিবর্তনীয় ব্যয়ও বাড়ে এবং উৎপাদন কমলে এটি হ্রাস পায়। যেমন, কাঁচামালের মূল্য, শ্রমিকের মজুরি ও বিদ্যুৎ খরচ পরিবর্তনীয় খরচের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকের তথ্য অনুযায়ী মি. রহিমের উৎপাদন প্রক্রিয়ায় 'ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে।উদ্দীপকের তথ্য অনুসারে, প্রথম বছরে ১৫০০ টাকা খরচে ৩০ মণ ধান উৎপাদিত হয়েছে। দ্বিতীয় বছরে খরচ ২০০০ টাকা করলে উৎপাদন বেড়ে ৪০ মণ হয়েছে, অর্থাৎ অতিরিক্ত ১০ মণ উৎপাদিত হয়েছে। তৃতীয় বছরে খরচ আরও ৫০০ টাকা বাড়িয়ে ২৫০০ টাকা করা হলে উৎপাদন মাত্র ৫ মণ বেড়ে ৪৫ মণে দাঁড়িয়েছে। চতুর্থ বছরে ৩০০০ টাকা খরচ করেও উৎপাদন বৃদ্ধির হার আরও কমে ৩ মণ হয়েছে এবং পঞ্চম বছরে ৩৫০০ টাকা ব্যয় করেও মাত্র ২ মণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে।এটি 'ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি' নির্দেশ করে, কারণ প্রথম দিকে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে উৎপাদন দ্রুতগতিতে বাড়লেও, এক পর্যায়ে অতিরিক্ত উৎপাদিত পরিমাণ বা প্রান্তিক উৎপাদন হ্রাস পেতে শুরু করেছে। অর্থনীতির এই বিধি অনুসারে, যখন একটি নির্দিষ্ট উপাদান অপরিবর্তিত রেখে অন্য উপাদানের ব্যবহার ক্রমাগত বাড়ানো হয়, তখন এক পর্যায়ে প্রান্তিক উৎপাদনের পরিমাণ হ্রাস পায়। উদ্দীপকের তথ্যেও একই প্রবণতা দেখা যায় প্রথম দিকে ১০ মণ বৃদ্ধি পেলেও, তা পরবর্তী বছরগুলোতে ৫ মণ, ৩ মণ এবং শেষে ২ মণে নেমে এসেছে, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে।

উত্তর

উদ্দীপকে মি. রহিমের ট্রাক্টর দ্বারা চাষাবাদের প্রেক্ষিতে 'ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ওপর প্রভাব পড়বে।'উদ্দীপকের তথ্য অনুসারে, প্রথম পাঁচ বছরে শ্রম ও মূলধনের পরিমাণ বৃদ্ধির ফলে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে, তবে প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে। অর্থাৎ, খরচ বাড়লেও উৎপাদন বৃদ্ধির হার কমে গেছে। এটি 'ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে, যেখানে একটি নির্দিষ্ট উপাদান অপরিবর্তিত রেখে অন্য উপাদানের ব্যবহার বাড়ালে এক পর্যায়ে উৎপাদন বৃদ্ধি কমতে থাকে। তবে, পরে যখন মি. রহিম ট্রাক্টর ব্যবহার শুরু করেন, তখন উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা এই বিধির একটি ব্যতিক্রম সৃষ্টি করে। এই ব্যতিক্রম ঘটে কারণ যন্ত্রপাতি বা প্রযুক্তির সংযোজন উৎপাদনশীলতা বাড়াতে পারে, ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পাওয়ার পরিবর্তে পুনরায় বৃদ্ধি পেতে পারে। যেমন, যদি কৃষক রহিম শুধুমাত্র শ্রমিক দিয়ে জমি চাষ করে, তবে এক পর্যায়ে অতিরিক্ত শ্রমিক নিয়োগ করলেও উৎপাদন বৃদ্ধির হার কমতে থাকবে। কিন্তু যদি তিনি ট্রাক্টর বা আধুনিক যন্ত্রপাতি সংযোজন করেন, তাহলে জমি চাষের কার্যক্ষমতা বহুগুণে বেড়ে যাবে এবং উৎপাদনও বাড়বে। উদ্দীপকের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে-প্রথম দিকে শ্রম ও মূলধন বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছিল, কিন্তু ট্রাক্টর ব্যবহারের ফলে এটি আবার বৃদ্ধি পেয়েছে। সুতরাং, ট্রাক্টর ব্যবহারের ফলে 'ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি'র প্রভাব হ্রাস পাবে এবং উৎপাদন বৃদ্ধির হার পুনরায় বাড়তে পারে। এটি দেখায় যে প্রযুক্তির সংয়োজনের মাধ্যমে কৃষি উৎপাদন ব্যবস্থায়। প্রান্তিক উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির একটি ব্যতিক্রম।
HSCEconomics 1st Paperসিলেট সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।