উদ্দীপকে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করে রেখাচিত্রের সাহায্যে এ বিধিটি ব্যাখ্যা করা হলো-
চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধন ব্যয় এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন নির্দেশ করা হয়েছে। উপকরণ ব্যয় যখন ১০০০ টাকা তখন প্রান্তিক উৎপাদন ৪০ একক। যার সংমিশ্রণ বিন্দু A। উপকরণ ব্যয় বৃদ্ধি করে ২০০০, ৩০০০ ও ৪০০০ টাকা করা হলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে 30, 20 ও 10 একক। যাদের সংমিশ্রণ বিন্দু B, C ও D। এখন A, B, C ও D বিন্দুগুলো যোগ করে MP রেখা পাওয়া যায়। যা বামদিকে নিম্নগামী।
অর্থাৎ দেখা যায়, উপকরণ নিয়োগ বৃদ্ধির ফলে প্রান্তিক উৎপাদন কমতে থাকে। এভাবে উপকরণ নিয়োগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উৎপাদন কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। MP রেখা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে।