উদ্দীপকের সূচিতে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে। উদ্দীপকের আলোকে প্রান্তিক উৎপাদন সূচি তৈরি করে তার ভিত্তিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিশ্লেষণ করা হলো-
সূচিতে দেখা যাচ্ছে, শ্রম ও মূলধন ১০০০ টাকা নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হবে ১০ একক। আবার শ্রম ও মূলধন বাড়িয়ে ২০০০ টাকা করলেও প্রান্তিক উৎপাদন বৃদ্ধি না পেয়ে কমে ৮ একক হয়েছে। এভাবে শ্রম ও মূলধন বাড়িয়ে ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা করলেও প্রান্তিক উৎপাদন কমে যথাক্রমে ৬, ৪ ও ২ একক হয়। এক্ষেত্রে লক্ষণীয়, মূলধন ও শ্রম নিয়োগ বৃদ্ধি করা হলেও প্রান্তিক উৎপাদন ক্রমশ কমতে থাকে। আর প্রান্তিক উৎপাদন ক্রমশ কমে যাওয়ার নিয়মকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অতএব বলা যায়, উদ্দীপকের সূচিতে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে।