শেয়ারFacebookWhatsApp

মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় কেন?

উত্তর: মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য পুনরায় নিয়োজিত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় কেন?

উদ্দীপক

রজব আলী তার কে বিঘা জমিতে অধিক শ্রম ও মূলধন ব্যয় করে যে উৎপাদন পান তা নিচের সারণিতে দেখানো হলো-

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ · 2025

উত্তর

অর্থনীতিতে উৎপাদন বলতে দ্রব্যের নতুন উপযোগ সৃষ্টিকে বোঝায়।

উত্তর

মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা যে জিনিসটি উৎপাদিত হয়ে পুনরায় অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে বোঝায়। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সৃষ্ট বিভিন্ন দ্রব্যসামগ্রীসহ অর্থের ওই অংশ মূলধন হিসেবে বিবেচিত হয়, যা অধিক উৎপাদনের জন্য পুনরায় নিয়োজিত হয়। তাই বলা যায়, মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান।

উত্তর

উদ্দীপকের সারণিতে উল্লিখিত তথ্য থেকে একটি প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে ব্যবহৃত শ্রম ও মূলধন (টাকায়) এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন (মন) নির্দেশ করা হয়েছে। সূচি থেকে দেখা যাচ্ছে, শ্রম ও মূলধনের পরিমাণ যখন ৫০০ টাকা, তখন প্রান্তিক উৎপাদন ৮ মন, চিত্রে যার সমন্বয় বিন্দু A। এখন শ্রম ও মূলধন বৃদ্ধি করে ১০০০ টাকা করা হলে প্রান্তিক উৎপাদন কমে ৬ মণ হয়, যার সমন্বয় বিন্দু B। একইভাবে, শ্রম ও মূলধনের পরিমাণ ১৫০০ ও ২০০০ টাকায় বৃদ্ধি পেলে প্রান্তিক উৎপাদন যথাক্রমে ৪ মণ ও ২ মণ হয়, যাদের সমন্বয় বিন্দু C ও D। এখন সমন্বয় বিন্দুসমূহ A, B, C ও D যোগ করে প্রাপ্ত রেখাটি MP রেখা। উক্ত MP রেখাই উপরের সূচি থেকে অঙ্কিত প্রান্তিক উৎপাদন রেখা, যা বাম থেকে ডানদিকে নিম্নগামী।

উত্তর

উদ্দীপকের সারণি অনুযায়ী দেখা যায় যে, ব্যবহৃত শ্রম ও মূলধনের পরিমাণ বাড়ার সাথে সাথে প্রান্তিক উৎপাদন হ্রাস পাচ্ছে। এটি অর্থনীতির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি (Law of Diminishing Marginal Returns) নির্দেশ করে। তবে এই বিধির কিছু ব্যতিক্রম রয়েছে, যা নিচে ব্যাখ্যা করা হলো- ১. প্রযুক্তির উন্নয়ন: যদি আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা হয়, তবে উৎপাদনশীলতা বাড়তে পারে এবং প্রান্তিক উৎপাদন হ্রাসের প্রবণতা কমে যেতে পারে। উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদনের গুণগত মান ও পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ২. দক্ষ শ্রমশক্তির ব্যবহার: যদি শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি করা হয় এবং তারা আরও ভালো প্রশিক্ষণপ্রাপ্ত হয়, তাহলে উৎপাদনশীলতা বাড়বে এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর নাও হতে পারে। ৩. উৎপাদন প্রক্রিয়ায় উন্নয়ন: যদি উৎপাদন প্রক্রিয়ায় নতুন পদ্ধতি, সংগঠন এবং পরিচালনা কৌশল ব্যবহার করা হয়, তবে উৎপাদনের কার্যকারিতা বাড়তে পারে এবং উৎপাদন হ্রাসের সম্ভাবনা কমতে পারে। ৪. শ্রমবিভাগ ও বিশেষায়ন: যদি উৎপাদনে শ্রমবিভাগ ও বিশেষায়ন কার্যকরভাবে প্রয়োগ করা হয়, তাহলে উৎপাদনশীলতা বাড়তে পারে এবং নির্দিষ্ট একটি স্তর পর্যন্ত প্রান্তিক উৎপাদন হ্রাস নাও হতে পারে। সুতরাং বলা যায়, উপরে উল্লিখিত চারটি ব্যতিক্রম ঘটলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হবে না।
HSCEconomics 1st Paperক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।