উদ্দীপকের আলোকে ফুটবল তৈরির কারখানার গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয় (MC) এর সূচি তৈরি করা হলো।
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় নির্দেশ করা হয়েছে। সূচির প্রদত্ত তথ্যের ভিত্তিতে গড় ব্যয় রেখা AC এবং প্রান্তিক ব্যয় রেখা MC অঙ্কন করা হয়েছে। উক্ত রেখাচিত্রের মাধ্যমে গড় ব্যয় AC এবং প্রান্তিক ব্যয় MC এর মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করা হলো-
রেখাচিত্রে যখন গড় ব্যয় AC রেখা নিচের দিকে নামে তখন MC রেখাও নিচে নামে। এ. পর্যায়ে MC রেখা AC রেখার নিচে অর্থাৎ MC < AC হয়। অর্থাৎ প্রান্তিক ব্যয় (MC) গড় ব্যয় (AC) হতে কম হয়। দ্বিতীয় পর্যায়ে, যখন AC রেখা সর্বনিম্ন পর্যায়ে পৌছে এবং MC রেখা নিচ থেকে AC রেখাকে ছেদ করে তখন MC = AC হয়। তৃতীয় পর্যায়ে, AC রেখার উপরের দিকে ওঠে এবং MC রেখাও উপরের দিকে ওঠে। কিন্তু MC রেখা AC রেখা হতে দ্রুততর গতিতে উপরের দিকে ওঠে। এ পর্যায়ে MC রেখা AC রেখার উপরে থাকে এবং MC > AC হয়।