উদ্দীপকের সূচিটি উৎপাদনের ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিকে সমর্থন করে। এ বিধিটি উৎপাদনের প্রাথমিক পর্যায়ে বেশি কার্যকর। কোনো নির্দিষ্ট উপকরণ যে হারে নিয়োগ করা হয় মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা বেশি হারে বৃদ্ধি পায়, তবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। উদ্দীপকে প্রদত্ত তথ্যের আলোকে প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলো-
চিত্রে ভূমি অক্ষে (OX) মূলধনের পরিমাণ এবং লম্ব অক্ষে (OY) প্রান্তিক উৎপাদন নির্দেশিত। চিত্রে দেখা যায়, মূলধনের পরিমাণ ১০০ একক হলে প্রান্তিক উৎপাদন ৫ একক, যা a বিন্দু দ্বারা নির্দেশিত।এভাবে মূলধন বৃদ্ধি করে ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ একক করা হলে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৭, ৯, ১১ ও ১৩ একক হয়, যা b, c, d ও e বিন্দু দ্বারা নির্দেশিত। এখন a, b, c, d ও e বিন্দু যোগ করে MP রেখা পাওয়া যায়, যা বাম থেকে ডানদিকে ঊর্ধ্বগামী। এ MP রেখাই ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন রেখা।সুতরাং বলা যায়, উদ্দীপকটি ক্রমবর্ধমান উৎপাদন বিধি প্রকাশ করে।