উদ্দীপকে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।
নিম্নে সূচি ও রেখাচিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা করা হলো।
উদ্দীপকের তথ্যের ভিত্তিতে বলা যায়, মূলধন ও শ্রম বৃদ্ধির সাথে সাথে দ্রব্যটির মোট উৎপাদন বাড়লেও তা শ্রম নিয়োগের তুলনায় কম হারে বাড়ছে এবং প্রান্তিক উৎপাদন হ্রাস পেয়েছে। যেমন সূচির তথ্যানুযায়ী, ১০০০০, ২০০০০, ৩০০০০, ৪০০০০, ৫০০০০ টাকা শ্রম ও মূলধনের প্রান্তিক উৎপাদন হচ্ছে যথাক্রমে ১০০, ৮০, ৬০, ৪০ ও ২০ একক, যা a,b,c,d,e বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। প্রান্তিক উৎপাদনের পর্যালোচনা করলে দেখা যায়, ১০০০০ টাকা শ্রম ও মূলধন নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন ১০০ একক হলেও ২০০০০ টাকা নিয়োগের ফলে তা হয় ৮০ একক। পরবর্তীতে ৩০০০০, ৪০০০০, ৫০০০০ টাকা শ্রম ও মূলধন নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন আরো হ্রাস পেয়ে যথাক্রমে ৬০, ৪০, ২০ একক হয় এবং ক্রমহ্রাসমান হার প্রকাশ পায়। ফলে দেখা যায়, জনাব শফিক শ্রম ও মূলধনের পরিমাণ বাড়ালে মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে তথা ক্রমহ্রাসমান হারে হ্রাস পায়।
সুতরাং বলা যায়,উদ্দীপকে উৎপাদনের ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে।