উদ্দীপকের আলোকে AFC রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির ওপর মন্তব্য করা হলো-
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে গড় স্থির বায় নির্দেশ করা হয়েছে। উৎপাদনের পরিমাণ যথাক্রমে ১, ২, ৩, ৪ ও ৫ হলে তাদের গড় স্থির ব্যয় হয় যথাক্রমে ৬০, ৩০, ২০, ১৫ ও ১২ হয়। যাদের সমন্বয় বিন্দু হবে যথাক্রমে a, b, c, d ও e. এই বিন্দুগুলো যোগ করে গড় স্থির ব্যয় রেখা AFC অঙ্কন করা হয়েছে।প্রাপ্ত AFC রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং মূলবিন্দুকে স্পর্শ করে না। রেখাটির আকৃতি সমপরাবৃত্তকার। রেখাটি নিম্নগামী হয় কারণ মোট স্থির ব্যয় (TFC) স্থির থাকে, কিন্তু উৎপাদনের পরিমাণ (Q) বাড়তে থাকায় গড় স্থির ব্যয় ক্রমাগত কমতে থাকে।