শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ভিত্তিতে কক্সবাজারের মাছের চাহিদা ও যোগান রেখার সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ চিহ্নিত করো।

উত্তর: উদ্দীপকের সূচিতে বিভিন্ন দামে কক্সবাজারে মাছের চাহিদা ও যোগান দেখানো হয়েছে। এ সূচির ভিত্তিতে মাছের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করে নিম্নের চিত্রের সাহায্যে দেখানো হলো: প্রদত্ত চিত্রে ভূমি (OX) অক্ষে মাছের মোট চাহিদা ও যোগান এবং লম্ব (OY) অক্ষে মাছের দাম পরিমাপ করা হয়েছে। প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে মাছের বাজার চাহিদা রেখা Df ও বাজার যোগান রেখা Sf অংকন করা হয়েছে। বাজার ভারসাম্যের শর্তানুসারে মাছের বাজারে যে দামে মাছের মোট চাহিদা ও যোগান সমান হয় সেখানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। চিত্রে এ অবস্থা Df ও Sf রেখাদ্বয়ের ছেদ বিন্দু E0 তে অর্জিত হয়েছে। ঐ বিন্দুতে দেখা যায়, কক্সবাজারে মাছের ভারসাম্য দাম ১৬০ টাকা ও ভারসাম্য পরিমাণ ২০ কেজি নির্ধারিত হয়েছে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের ভিত্তিতে কক্সবাজারের মাছের চাহিদা ও যোগান রেখার সাহায্যে …

উদ্দীপক

কক্সবাজারে গত মাসে মাছের চাহিদা ও যোগানের নিম্নরূপ তথ্য পাওয়া যায়-

Comilla · 2017

উত্তর

গণিতশাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল, সেসব রাশিকে চলক (Variable) বলে।

উত্তর

বিলাসজাত দ্রব্য আভিজাত্যের কারণ বলে বিবেচিত হয়, সে কারণে এতে চাহিদা বিধি কার্যকর হয় না। এটি চাহিদা বিধির ব্যতিক্রম বলা যায়। যে সমস্ত দ্রব্য সামাজিক মর্যাদা বাড়ায় (যেমন- দামি গাড়ি, সৌখিন গহনা ইত্যাদি) সেগুলোর দাম বাড়লেও চাহিদা না কমে বরং বাড়ে। এক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না। এ সমস্ত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। কাজেই বলা যায়, বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।

উত্তর

উদ্দীপকের সূচিতে বিভিন্ন দামে কক্সবাজারে মাছের চাহিদা ও যোগান দেখানো হয়েছে। এ সূচির ভিত্তিতে মাছের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করে নিম্নের চিত্রের সাহায্যে দেখানো হলো: প্রদত্ত চিত্রে ভূমি (OX) অক্ষে মাছের মোট চাহিদা ও যোগান এবং লম্ব (OY) অক্ষে মাছের দাম পরিমাপ করা হয়েছে। প্রদত্ত সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে মাছের বাজার চাহিদা রেখা Df ও বাজার যোগান রেখা Sf অংকন করা হয়েছে। বাজার ভারসাম্যের শর্তানুসারে মাছের বাজারে যে দামে মাছের মোট চাহিদা ও যোগান সমান হয় সেখানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়। চিত্রে এ অবস্থা Df ও Sf রেখাদ্বয়ের ছেদ বিন্দু E0 তে অর্জিত হয়েছে। ঐ বিন্দুতে দেখা যায়, কক্সবাজারে মাছের ভারসাম্য দাম ১৬০ টাকা ও ভারসাম্য পরিমাণ ২০ কেজি নির্ধারিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে নিচে তা চিত্রসহ ব্যাখ্যা করা হলো। প্রশ্নত্তরের প্রয়োজনে প্রথমে চাহিদা অপরিবর্তিত থাকা অবস্থায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চাহিদা রেখা Df ও যোগান রেখা Sf অংকন করা হলো। রেখাদ্বয় পরস্পরকে E0 বিন্দুতে ছেদ করায় সেখানে মাছের ভারসাম্য দাম ১৬০ টাকা ও ভারসাম্য পরিমাণ ২০ কেজি নির্ধারিত হয়েছে। এখন প্রশ্নানুযায়ী ধরা যাক, যোগান স্থির অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি পেল। এ অবস্থায় মনে করি Df রেখা উপরে ডানদিকে স্থানান্তরিত হয়ে মাছের নতুন চাহিদা রেখা Df1 তে রূপান্তরিত হলো। চিত্রে দেখা যায়, পরিবর্তিত চাহিদা রেখা Df1 অপরিবর্তিত যোগান রেখা Sf কে E₁ বিন্দুতে ছেদ করে। ফলে সেখানে নতুন ভারসাম্য দাম ১৮০ টাকা ও পরিমাণ ২৫ কেজি নির্ধারিত হয়। এখন লক্ষ্য করলে দেখা যায়, এ ভারসাম্য দাম ও পরিমাণ পূর্বের ভারসাম্য দাম ও পরিমাণের চেয়ে বেশি। সুতরাং বলা যায়, উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটবে; ফলে সৃষ্ট নতুন ভারসাম্য অবস্থায় মাছের ভারসাম্য দাম ও পরিমাণ পরিবর্তিত হয়ে যাবে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।