উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে নিচে তা চিত্রসহ ব্যাখ্যা করা হলো। প্রশ্নত্তরের প্রয়োজনে প্রথমে চাহিদা অপরিবর্তিত থাকা অবস্থায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চাহিদা রেখা Df ও যোগান রেখা Sf অংকন করা হলো। রেখাদ্বয় পরস্পরকে E0 বিন্দুতে ছেদ করায় সেখানে মাছের ভারসাম্য দাম ১৬০ টাকা ও ভারসাম্য পরিমাণ ২০ কেজি নির্ধারিত হয়েছে। এখন প্রশ্নানুযায়ী ধরা যাক, যোগান স্থির অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বৃদ্ধি পেল। এ অবস্থায় মনে করি Df রেখা উপরে ডানদিকে স্থানান্তরিত হয়ে মাছের নতুন চাহিদা রেখা Df1 তে রূপান্তরিত হলো। চিত্রে দেখা যায়, পরিবর্তিত চাহিদা রেখা Df1 অপরিবর্তিত যোগান রেখা Sf কে E₁ বিন্দুতে ছেদ করে। ফলে সেখানে নতুন ভারসাম্য দাম ১৮০ টাকা ও পরিমাণ ২৫ কেজি নির্ধারিত হয়। এখন লক্ষ্য করলে দেখা যায়, এ ভারসাম্য দাম ও পরিমাণ পূর্বের ভারসাম্য দাম ও পরিমাণের চেয়ে বেশি। সুতরাং বলা যায়, উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্য অবস্থার পরিবর্তন ঘটবে; ফলে সৃষ্ট নতুন ভারসাম্য অবস্থায় মাছের ভারসাম্য দাম ও পরিমাণ পরিবর্তিত হয়ে যাবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কী প্র…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর