উদ্দীপকের চিত্রের MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরো নিচে গমন করলে দাম ও প্রান্তিক উপযোগের কীরূপ পরিবর্তন ঘটবে?
উত্তর: উদ্দীপকের চিত্রের MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরও নিচে গমন করলে দাম ও প্রান্তিক উপযোগ উভয়টিই ঋণাত্মক হবে। রেখাচিত্রে ভূমি অক্ষে দ্রব্যের একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ ও দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখা যায় দ্রব্যের দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 5 একক এবং প্রান্তিক উপযোগ হলো aa [গণিত] । দাম কমে যখন 15 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে হলো 10 একক, কিন্তু প্রান্তিক উপযোগ কমে bb [গণিত] হয়েছে। আবার দাম আরো কমে যখন 10 টাকা হয়েছে তখন চাহিদার পরিমাণ বেড়ে 15 একক হয়েছে, কিন্তু প্রান্তিক উপযোগ আরো কমে cc [গণিত] হয়েছে। এখন দ্রব্যের দাম আরও কমে গেলে দ্রব্যের চাহিদা আরও বেড়ে যাবে এবং প্রান্তিক উপযোগ তখন শূন্যও হতে পারে, যা চিত্রে d বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এরপর যদি দ্রব্যের চাহিদা আরও বাড়ানো হয় তাহলে প্রান্তিক উপযোগ ও দাম উভয়ই ঋণাত্মক হবে। যা চিত্রের বিন্দু দ্বারা দেখানো হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্রটির MU রেখাটি যখন ভূমি অক্ষকে ছেদ করে তখন দাম ও প্রান্তিক উপযোগ শূন্য হয় আর যখন রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে নিচে গমন করে তখন দাম ও প্রান্তিক উপযোগ উভয়টিই ঋণাত্মক হয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রের MU রেখাটি ভূমি অক্ষকে ছেদ করে আরো নিচে গমন করলে দ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর