সরকার সর্বনিম্ন দাম ও টাকা ধার্য করলে চাহিদা ও যোগানের পরিবর্তন চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর: চাহিদা সমীকরণ Qd = 9-2P এবং যোগান সমীকরণ Qs =-1+ 3P প্রদত্ত অবস্থায় ভারসাম্য দাম [গণিত] = 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ ছিল [গণিত] = 5 একক। সরকার সর্বনিম্ন দাম 3 টাকা ধার্য করার ফলে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণের পরিবর্তন ঘটে। এখন সর্বনিম্ন দাম যদি ও টাকা হয়, তবে Qd ও Qs এর মান হবে- Qd=9-2P = 9-2(3) [মান বসিয়ে] =9-6 = 3 Qs=-1+3P =-1+3(3) [মান বসিয়ে] =-1+9 = 8 এ অবস্থায় Qd ≠ Qs হওয়ায় বাজার ভারসাম্য অর্জিত হবে না; বরং তাতে বাজার ভারসাম্য পরিস্থিতি বিঘ্নিত হবে। ফলে বাজারে অস্থিতিশীলতা দেখা দেবে। নিম্নে দাম যখন ও টাকা তখন চাহিদা ও যোগানের পরিবর্তন চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো- চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ (OQ) এবং লম্ব অক্ষে দাম (OP) নির্দেশ করা হয়েছে। ভারসাম্য অবস্থায় দাম ছিল 2 টাকা এবং পরিমাণ ছিল 5 একক। এখন দাম 3 টাকা ধার্য করায় চাহিদার পরিমাণ কমে ও একক হয়। কিন্তু যোগানের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৪ একক হয়। এমতাবস্থায় AB পরিমাণ দ্রব্যের অতিরিক্ত যোগান দেখা যায়। সুতরাং, দাম ও টাকা নির্ধারিত হওয়ায় চাহিদার তুলনায় যোগান বেশি হবে এবং অনেক বিক্রেতারই দ্রব্য অবিক্রীত থেকে যাবে। এ অবস্থায় বাজার অস্থিতিশীল হয়ে উঠবে, যার ফলে দাম ও পরিমাণ উভয়ই অনির্ধারিত থেকে যাবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
সরকার সর্বনিম্ন দাম ও টাকা ধার্য করলে চাহিদা ও যোগানের পরিবর্তন চিত…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর