উদ্দীপকের C ও D বিন্দু বিবেচনা করে দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করো।
উত্তর: কোনো দ্রব্যের প্রকৃতি কীরূপ তা জানতে হলে তার চাহিদার স্থিতিস্থাপকতার মান জানা প্রয়োজন। যদি বিবেচিত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা ১ (একক) এর অধিক হয় সে ক্ষেত্রে দ্রব্যটিকে বিলাস জাতীয় দ্রব্য বলে চিহ্নিত করা যায়। এ ধরনের দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের মাত্রার চেয়ে চাহিদার পরবর্তনের মাত্রা অধিক হয়। অন্যদিকে, যদি বিবেচিত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা ১ (একক) এর কম হয় তবে তাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলে সনাক্ত করা যায়। এক্ষেত্রে দামের পরিবর্তনের মাত্রার চেয়ে চাহিদার পরিবর্তনের মাত্রা কম হয়। আবার কখনও এমন হতে পারে যে, বিবেচিত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা ১ (একক) এর সমান; সেক্ষেত্রে দ্রব্যটি বিলাস জাতীয় বা নিত্য প্রয়োজনীয় কোনোটিই হবে না। এক্ষেত্রে দ্রব্যের দামের ও চাহিদার পরিবর্তনের মাত্রা একই হবে। এমন ধারণার আলোকে উদ্দীপকের তথ্যানুযায়ী চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করা হলো-উদ্দীপকের টেবিলে দেখা যায়, দ্রব্যের দাম C সংমিশ্রণে নির্দেশিত ১২ টাকা থেকে বেড়ে ১৬ টাকা হয় যা D সংমিশ্রণে নির্দেশ করা হয়েছে। এ অবস্থায় দ্রব্যের চাহিদার পরিমাণ ১২ একক থেকে কমে দাঁড়ায় ৮ এককে। এখন দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করা যাক। এক্ষেত্রে দ্রব্যটির চাহিদার স্থিতিস্থাপকতা ১ (একক) হওয়ায় বলা যায়, দ্রব্যটি বিলাস জাতীয়ও নয়, আবার নিত্যপ্রয়োজনীয়ও নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের C ও D বিন্দু বিবেচনা করে দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য করো।
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর