উদ্দীপকের আলোকে লেখচিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চিত্র অঙ্কনপূর্বক বিবেচ্য পণ্যের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া দেখানো হলো। চিত্রে DD ও SS হলো যথাক্রমে পণ্যটির বাজার চাহিদা ও যোগান রেখা। প্রথম অবস্থায় পণ্যের দাম ১ টাকা থেকে ২ টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ হয় যথাক্রমে ৮ একক ও ৩ একক। এক্ষেত্রে যোগানের চেয়ে চাহিদা অনেকবেশি হওয়ায় দাম বাড়বে এবং তা স্থিতিশীল হবে না। আবার পণ্যের দাম ৪ টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ হয় যথাক্রমে ২ একক ও ৬ একক। এক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম কমবে ও স্থিতিশীল হবে না। শুধুমাত্র দাম যখন ৩ টাকা হবে তখন চাহিদা ও যোগানের পরিমাণ উভয়ই ৫ একক হওয়ায় চাহিদা ও যোগান সমান হবে। এক্ষেত্রে দাম বাড়বেও না, কমবেও না, তা স্থিতিশীল হবে। চিত্রে E, বিন্দুতে এমন অবস্থা অর্জিত হবে। এ অবস্থায় পণ্যের বাজারে ভারসাম্য বিরাজ করবে; ভারসাম্য দাম ৩ টাকা ও ভারসাম্য পরিমাণ ৫ একক নির্ধারিত হবে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে লেখচিত্রের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর