শেয়ারFacebookWhatsApp

উৎপাদনের উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ বৃদ্ধি পায় তবে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখচিত্রের মাধ্যমে বিবেচ্য পণ্যটির ভারসাম্য দাম ৩ টাকা ও পরিমাণ ৫ একক নির্ধারিত হয়েছে। এ অবস্থায় পণ্যটির চাহিদা ও যোগানের সমতা অর্জিত হয়েছে। এখন উদ্দীপকের তথ্যের ভিত্তিতে দেখা যায়, উপকরণের দাম হ্রাসের কারণে প্রতিটি দামে পণ্যের যোগান দ্বিগুণ বৃদ্ধি পায়। এ অবস্থায় ১ টাকা, ২ টাকা, ৩ টাকা ও ৪ টাকা দামে যোগানের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৪ একক, ৬ একক; ১০ একক ও ১২ একক। এখন উদ্দীপকের প্রশ্নানুসারে বাজার ভারসাম্য অবস্থা বিবেচনা করা যাক:দাম ১ টাকায় চাহিদার পরিমাণ ১০ একক ও যোগানের পরিমাণ ৪ একক; এক্ষেত্রে যোগান থেকে চাহিদা বেশি হওয়ায় দাম বাড়বে ও তা স্থিতিশীল হবে না। ২ টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে ৮ একক ও ৬ একক; এক্ষেত্রেও চাহিদা যোগান থেকে বেশি হওয়ায় দাম বাড়বে ও তা স্থিতীশীল হবে না।দাম ৩ টাকায় চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে হয় ৫ একক ও ১০ একক; এবার চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম কমবে ও তা স্থিতিশীল হবে না। সবশেষে ৪ টাকা দামে চাহিদা ও যোগান হয় যথাক্রমে ২ একক ও ১২ একক; এ অবস্থায় চাহিদার তুলনায় যোগান অনেক বেশি হয়ে পড়ায় দাম দ্রুত কমবে ও স্থিতিশীল হবে না। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, যোগানের পরিবর্তিত পরিস্থিতি উল্লিখিত কোনো দামেই তা চাহিদার সমান হবে না। তাই বাজারে এক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করবে দাম ওঠা-নামা করতেই থাকবে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

উৎপাদনের উপকরণের দাম হ্রাসের কারণে প্রতি একক দামে যদি যোগান দ্বিগুণ…

উদ্দীপক

বিভিন্ন দামের প্রেক্ষিতে কোনো পণ্যের চাহিদা ও যোগানের পরিমাণ নিম্নের সূচিতে দেয়া হলো-

Chittagong · 2017

উত্তর

কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে।

উত্তর

বিভিন্ন কারণে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হতে পারে। কোনো দ্রব্যের পরিবর্তক দ্রব্যের দাম তার চাহিদাকে প্রভাবিত করে; যেমন, চিনি ও গুড়ে ক্ষেত্রে চিনির দাম বাড়লে তার পরিবর্তক দ্রব্য গুড়ের চাহিদা বাড়ে। সেক্ষেত্রে গুড়ের চাহিদা রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়। আবার, ভোক্তার আয় বাড়লে সাধারণত সে কোনো দ্রব্য বেশি ক্রয় করে; যেমন- তার আয় বাড়লে মিষ্টির চাহিদা বাড়ে। এমন ক্ষেত্রে দ্রব্যটির চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। সুতরাং বিভিন্ন কারণে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হতে পারে।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে চিত্র অঙ্কনপূর্বক বিবেচ্য পণ্যের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ প্রক্রিয়া দেখানো হলো। চিত্রে DD ও SS হলো যথাক্রমে পণ্যটির বাজার চাহিদা ও যোগান রেখা। প্রথম অবস্থায় পণ্যের দাম ১ টাকা থেকে ২ টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ হয় যথাক্রমে ৮ একক ও ৩ একক। এক্ষেত্রে যোগানের চেয়ে চাহিদা অনেকবেশি হওয়ায় দাম বাড়বে এবং তা স্থিতিশীল হবে না। আবার পণ্যের দাম ৪ টাকা হলে চাহিদা ও যোগানের পরিমাণ হয় যথাক্রমে ২ একক ও ৬ একক। এক্ষেত্রে চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম কমবে ও স্থিতিশীল হবে না। শুধুমাত্র দাম যখন ৩ টাকা হবে তখন চাহিদা ও যোগানের পরিমাণ উভয়ই ৫ একক হওয়ায় চাহিদা ও যোগান সমান হবে। এক্ষেত্রে দাম বাড়বেও না, কমবেও না, তা স্থিতিশীল হবে। চিত্রে E, বিন্দুতে এমন অবস্থা অর্জিত হবে। এ অবস্থায় পণ্যের বাজারে ভারসাম্য বিরাজ করবে; ভারসাম্য দাম ৩ টাকা ও ভারসাম্য পরিমাণ ৫ একক নির্ধারিত হবে।

উত্তর

উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে লেখচিত্রের মাধ্যমে বিবেচ্য পণ্যটির ভারসাম্য দাম ৩ টাকা ও পরিমাণ ৫ একক নির্ধারিত হয়েছে। এ অবস্থায় পণ্যটির চাহিদা ও যোগানের সমতা অর্জিত হয়েছে। এখন উদ্দীপকের তথ্যের ভিত্তিতে দেখা যায়, উপকরণের দাম হ্রাসের কারণে প্রতিটি দামে পণ্যের যোগান দ্বিগুণ বৃদ্ধি পায়। এ অবস্থায় ১ টাকা, ২ টাকা, ৩ টাকা ও ৪ টাকা দামে যোগানের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৪ একক, ৬ একক; ১০ একক ও ১২ একক। এখন উদ্দীপকের প্রশ্নানুসারে বাজার ভারসাম্য অবস্থা বিবেচনা করা যাক:দাম ১ টাকায় চাহিদার পরিমাণ ১০ একক ও যোগানের পরিমাণ ৪ একক; এক্ষেত্রে যোগান থেকে চাহিদা বেশি হওয়ায় দাম বাড়বে ও তা স্থিতিশীল হবে না। ২ টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে ৮ একক ও ৬ একক; এক্ষেত্রেও চাহিদা যোগান থেকে বেশি হওয়ায় দাম বাড়বে ও তা স্থিতীশীল হবে না।দাম ৩ টাকায় চাহিদা ও যোগানের পরিমাণ যথাক্রমে হয় ৫ একক ও ১০ একক; এবার চাহিদার তুলনায় যোগান বেশি হওয়ায় দাম কমবে ও তা স্থিতিশীল হবে না। সবশেষে ৪ টাকা দামে চাহিদা ও যোগান হয় যথাক্রমে ২ একক ও ১২ একক; এ অবস্থায় চাহিদার তুলনায় যোগান অনেক বেশি হয়ে পড়ায় দাম দ্রুত কমবে ও স্থিতিশীল হবে না। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, যোগানের পরিবর্তিত পরিস্থিতি উল্লিখিত কোনো দামেই তা চাহিদার সমান হবে না। তাই বাজারে এক ভারসাম্যহীন অবস্থা বিরাজ করবে দাম ওঠা-নামা করতেই থাকবে।
HSCEconomics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।