উদ্দীপকের সূচিটি ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত উৎপাদন সম্ভাবনা সূচিটি ব্যবহার করে নিচে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। চিত্রে, ভূমি অক্ষে X দ্রব্য এবং লম্ব অক্ষে Y দ্রব্য উৎপাদনের পরিমাণ পরিমাপ করা হয়েছে। সূচিতে দেখা যায়, প্রদত্ত সম্পদের দ্বারা প্রচলিত প্রযুক্তির অধীনে X দ্রব্যের 0 একক ও দ্রব্যের ৩ একক উৎপাদন করা যায় চিত্রে যা A বিন্দু দ্বারা নির্দেশিত। আবার X দ্রব্যের ২ ও ৩ একক উৎপাদন করলে Y দ্রব্যের যথাক্রমে ২ একক ও 0 একক উৎপাদন করা যায় যা চিত্রে আবার যথাক্রমে B ও C বিন্দু দ্বারা নির্দেশিত। এখন X ও Y দ্রব্য উৎপাদনের পরিমাণের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশক A, B ও C বিন্দুগুলো যুক্ত করে AC রেখাটি টানি। এটিই হলো উদ্দীপকে প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সূচিটি ব্যবহার করে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর