চিত্রের সাহায্যে (X = 1, Y = 2) এবং (X = 3, Y = 3) বিন্দু দুটির তুলনা করো।
উত্তর: প্রশ্নের উত্তর দানের প্রয়োজনে প্রদত্ত উৎপাদন সম্ভাবনা সূচির ভিত্তিতে প্রয়োজনীয় পরিমাপ গ্রহণ করে প্রথমে AC উৎপাদন সম্ভাবনা রেখাটি পুনর্বার অঙ্কন করা হলো। এখন চিত্রে দুটি বিন্দু D ও E নেওয়া হলো যার স্থানাঙ্ক যথাক্রমে হলো: (X = ১, Y = ২) এবং (X = ৩, Y = ৩)। এখন D ও E বিন্দু দুটির তুলনা করা যায়। ১. D বিন্দুতে X দ্রব্যের ১ একক ও Y দ্রব্যের ২ একক উৎপাদন নির্দেশিত হয়, যেখানে E বিন্দুতে X দ্রব্যের ৩ একক ও Y দ্রব্যেরও ৩ একক উৎপাদন নির্দেশিত হয়। E বিন্দুতে উৎপাদনের পরিমাণ D বিন্দু নির্দেশিত উৎপাদনের চেয়ে বেশি। ২. D বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখা AC এর অভ্যন্তরভাগে অবস্থিত; E বিন্দু AC রেখার বাইরে অবস্থিত। ৩. D বিন্দুটি AC রেখার অভ্যন্তরভাগে অবস্থিত হওয়ায় তা উৎপাদনের অদক্ষ অঞ্চল দেখায় সেখানে প্রদত্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার হয়নি কিংবা অপচয় ঘটে। অন্যদিকে E বিন্দু AC রেখার বাইরে অবস্থিত হওয়ায় তা উৎপাদনের অ-অর্জনযোগ্য অঞ্চল দেখায়। এ বিন্দুটি প্রদত্ত সম্পদের চেয়ে অধিক সম্পদ ব্যবহার নির্দেশ করে যা বাস্তবে অর্জনযোগ্য নয়। ৪. সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আরও সম্ভাবনা রয়েছে এমন অবস্থা E বিন্দু দ্বারা প্রকাশ পায়। এ বিন্দু উৎপাদককে আরও তৎপর ও উদ্যোগী হতে বলে। অন্যদিকে, D বিন্দু উৎপাদককে সম্পদ ব্যবহারের বেলায় সতর্ক ও যত্নবান হতে বলে এবং তাকে দক্ষতা বাড়াতে উদ্বুদ্ধ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
চিত্রের সাহায্যে (X = 1, Y = 2) এবং (X = 3, Y = 3) বিন্দু দুটির তুল…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর