উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক চাহিদার স্থিতিস্থাপকতার প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মি. Y এর ক্রয়কৃত দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা পরিমাপ করে দ্রব্যটির প্রকৃতি বিশ্লেষণ করা হলো- প্রদত্ত তথ্যের ভিত্তিতে: দাম ১০০ টাকা বৃদ্ধি পেয়ে ২০০ টাকা হওয়া অবস্থায়: কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা ১ এর চেয়ে কম হলে, সেক্ষেত্রে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনের মাত্রা কম হয়। অন্য কথায় বলা যায়, দামের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন কম হয়। এ রকম চাহিদার স্থিতিস্থাপকতাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। এখানে দামের লক্ষণীয় পরিবর্তন ঘটলেও চাহিদার পরিবর্তন হয় সামান্য। সাধারণত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির ক্ষেত্রে এরূপ চাহিদা পরিলক্ষিত হয়। অর্থাৎ সেগুলোর চাহিদা হয় অস্থিতিস্থাপক। এ হিসেবে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মি. Y এর ক্রয়কৃত দ্রব্যের চাহিদা হলো অস্থিতিস্থাপক এবং দ্রব্যটি একটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক চাহিদার স্থিতিস…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর