উদ্দীপকের আলোকে খামারে কোন বিধিটি কার্যকর হয়েছে? বিধিটি কোন ক্ষেত্রে বেশি কার্যকর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে খামারটিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়েছে, যা কৃষি ক্ষেত্রে বেশি কার্যকর। উপরের চিত্রটি প্রদত্ত তথ্যের আলোকে অঙ্কন করা হয়েছে; যেখানে OX অক্ষে শ্রম (L) এবং OY অক্ষে প্রান্তিক উৎপাদন (MP) নির্দেশিত হয়েছে। প্রদত্ত সূচি ও উপরের চিত্রে লক্ষ করা যায়, মূলধন ১০০ টাকা স্থির রেখে শ্রম নিয়োগ ১ একক থেকে ২ একক করা হলে মোট উৎপাদন ১২ একক থেকে বেড়ে ২২ একক হয়। এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন ১২ একক থেকে কমে ১০ একক হয়। এখন, শ্রম নিয়োগ আরও বৃদ্ধি করা হলে তথা ২ একক থেকে ৩ একক এবং ৩ একক থেকে ৪ একক করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন যথাক্রমে ১০ একক থেকে ৮ একক এবং ৮ একক থেকে ৬ এককে হ্রাস পায়। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে কমতে থাকে। যা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিকে নির্দেশ করে।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে খামারে কোন বিধিটি কার্যকর হয়েছে? বিধিটি কোন ক্ষেত্র…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর