উদ্দীপক থেকে গড় স্থির ব্যয় (AFC) রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির ওপর মন্তব্য করো।
উত্তর: উদ্দীপকের তথ্যের আলোকে গড় স্থির ব্যয় (AFC) রেখা অঙ্কন করা হলো। মোট স্থির ব্যয়কে উৎপাদন (Q) দ্বারা ভাগ করলে গড় স্থির ব্যয় (AFC) পাওয়া যায়। যেমন, ১ একক উৎপাদনের ক্ষেত্রে একইভাবে, ২, ৩ ও ৪ এককে AFC যথাক্রমে ৫০, ৩৩.৩৩ ও ২৫ টাকা। এখন উৎপাদন (Q) এর সাপেক্ষে AFC এর মানগুলোর দ্বারা অঙ্কিত রেখাই হলো AFC রেখা। যার আকৃতি সমপরাবৃত্তাকার। চিত্র ও সূচিতে লক্ষ করা যায়, ১ একক উৎপাদনে AFC হলো ১০০ টাকা; যা চিত্রে a বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এরপর ২ একক উৎপাদনে ৫০ টাকা; ৩ এককে ৩৩.৩৩ টাকা এবং ৪ এককে ২৫ টাকা যা যথাক্রমে b, c এবং d বিন্দু দ্বারা নির্দেশিত হয়েছে। এই a, b, c ও d বিন্দুগুলো যোগ করে AFC রেখা পাওয়া যায়। যা সমপরাবৃত্তাকার এবং ডানদিকে নিম্নগামী।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
উদ্দীপক থেকে গড় স্থির ব্যয় (AFC) রেখা অঙ্কন করে রেখাটির আকৃতির ওপর …
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর