(X = ১০ একক, Y = ১০ একক) এবং (X = ৪০ একক, Y = ২০ একক) সংমিশ্রণে উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উৎপাদন সম্ভাবনা রেখার F (X = ১০ একক ও Y = ১০ একক) বিন্দু অদক্ষ অঞ্চল এবং G (X = ৪০ একক ও Y = ২০ একক) অ- অর্জনযোগ্য অঞ্চলে অবস্থিত হওয়ায় উৎপাদন সম্ভব নয়। চিত্রে লক্ষ করা যায়, F বিন্দু X ও Y দ্রব্যের ১০ একক উৎপাদন নির্দেশ করে। এক্ষেত্রে এটি একটি অদক্ষ সংমিশ্রণ। অর্থাৎ যখন X = ১০ একক এবং Y = ১০ একক তখন F বিন্দু পাওয়া যায়; এটি গ্রহণযোগ্য অঞ্চলের মধ্যে পড়েও এখানে সম্পদ অব্যবহৃত থাকবে এবং সম্পদের অদক্ষ ব্যবহার নির্দেশ করবে। আবার, G বিন্দুটি (X দ্রব্য ৪০ একক এবং ১ দ্রব্য ২০ একক) অঙ্কিত হলেও অর্জনযোগ্য নয়। কারণ প্রদত্ত উপকরণ বা প্রযুক্তিতে G বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উৎপাদন সম্ভাবনা রেখার F বিন্দুতে উৎপাদন সম্ভব হলেও উপকরণ বণ্টন অদক্ষ হওয়ায় উৎপাদন যুক্তিযুক্ত নয় এবং G বিন্দুতে উৎপাদন কাঙ্ক্ষিত হলেও বিদ্যমান উপকরণের স্বল্পতার জন্য উৎপাদন সম্ভব নয়।
HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · সৃজনশীল
(X = ১০ একক, Y = ১০ একক) এবং (X = ৪০ একক, Y = ২০ একক) সংমিশ্রণে উৎপ…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর